
আমাদের সম্পর্কে

১০k+
উপকৃত পরিবার
মানবতার কল্যাণে নিবেদিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান
আস-সুন্নাহ ট্রাস্ট একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিবন্ধন ও আইনগত তথ্য: আস-সুন্নাহ ট্রাস্ট সোসাইটিজ নিবন্ধন আইন, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত | নিবন্ধন নম্বর: KHS-578 | নিবন্ধিত ঠিকানা: আস-সুন্নাহ কমপ্লেক্স, বাস টার্মিনাল, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
- ১০০% স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
- সরাসরি মাঠ পর্যায়ে অসহায় মানুষদের কাছে পৌঁছানো।
- সম্পূর্ণ ইসলামী শরীয়াহ ভিত্তিক কার্যক্রম পরিচালনা।
আমাদের লক্ষ্য (Mission)
‘সৃষ্টিজগতের রহমত’ স্বরূপ প্রেরিত মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের বিশ্বব্যাপী প্রচার, এ আদর্শের প্রেরণায় মানবতার সেবা করা এবং একটি মমতাপূর্ণ, ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ ও বিশ্ব প্রতিষ্ঠা করা।
- সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা ও মূল্যবোধের প্রসার
- সর্বস্তরে শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধি।
- অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
- সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণ আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ গঠন করা।
আমাদের উদ্দেশ্য (Vision)
মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শের আলোকে একটি ন্যায়ভিত্তিক, মমতাপূর্ণ ও শান্তিময় সমাজ গড়ে তোলা, যেখানে মানবতার সেবা, নৈতিকতা ও সহমর্মিতা প্রতিষ্ঠিত হবে।
- সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা ও মূল্যবোধের প্রসার
- মানবসেবা ও সামাজিক কল্যাণ নিশ্চিতকরণ
- ন্যায়, সহনশীলতা ও সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠা
- বিশ্বশান্তি ও মানবিক সহাবস্থানের উন্নয়ন
আমাদের কার্যনির্বাহী পরিষদ
সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে আস-সুন্নাহ ট্রাস্টের কার্যক্রম পরিচালনায় আমাদের নিবেদিত কার্যনির্বাহী পরিষদ।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (১৯৫৮–২০১৬) ছিলেন বাংলাদেশের ঝিনাইদহের এক ক্ষণজন্মা ও অগ্রগামী ইসলামী স্কলার, অধ্যাপক এবং সমাজসংস্কারক। খোন্দকার আনোয়ারুজ্জামান (রহ.)-এর এই সুযোগ্য সন্তান ঝিনাইদহ ও ঢাকায় প্রাথমিক শিক্ষা সমাপনীর পর সৌদি আরবের রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপসহ বিএ, এমএ এবং ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে যোগ দেন এবং একজন দূরদর্শী অধ্যাপক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সঠিক ধর্মীয় শিক্ষার প্রসার ও মানবতার সেবায় তিনি ১৯৯৮ সালে 'আল-ফারূক একাডেমি' এবং ২০১১ সালে 'আস-সুন্নাহ ট্রাস্ট' প্রতিষ্ঠা করেন, যা আজ অবধি এতিমদের লালন-পালন, দুস্থ নারীদের স্বাবলম্বীকরণ এবং নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে। ২০১৬ সালের ১১ মে মাত্র ৫৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই মহান মনীষী ইন্তেকাল করলেও, তাঁর রচিত মূল্যবান গ্রন্থসমূহ এবং এই ট্রাস্টের বহুমুখী সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তাঁর গৌরবময় সৃষ্টিশীল কর্ম ও আদর্শ চিরভাস্বর হয়ে আছে।
আস-সুন্নাহ ট্রাস্টের মূল লক্ষ্য হলো বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার এবং সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গঠন করা। ২০১১ সালে প্রখ্যাত ইসলামী স্কলার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত এই অলাভজনক ও শিক্ষামূলক সংস্থাটি মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, নৈতিকতা, ধর্মীয় সম্প্রীতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। ট্রাস্টের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সঠিক দ্বীনি দাওয়াত পৌঁছানো, মাদ্রাসা ও স্কুল-কলেজ প্রতিষ্ঠা, শিক্ষক প্রশিক্ষণ, মেধা বৃত্তি প্রদান, এবং কর্মসংস্থান, চিকিৎসা ও আইনি সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও এতিম-বিধবাদের পুনর্বাসন করা। সুন্নাহর সঠিক অনুসরণে এই মহৎ দ্বীনি ও মানবিক মিশনকে এগিয়ে নিতে এবং সমাজের সামগ্রিক কল্যাণে আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।






