As-Sunnah Publications

  • (2)

    মিম্বারের আহবান ২

    তিনি খুতবার আগে প্রায় এক ঘণ্টা দীনি আলোচনা করতেন এবং সালাতের পরে দীর্ঘ সময় ধরে চলত কুরআনের তাফসীর ও প্রশ্নোত্তর| দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসত তাঁর আলোচনা শোনার জন্য| তিনি আযানের আগেই মসজিদে চলে যেতেন| আযান শেষ হলে আলোচনা শুরু করতেন| গতানুগতিক ধারার বাইরে তিনি আলোচনা করতেন ইসলামের মৌলিক বিষয় ও জীবনঘনিষ্ঠ দিকগুলো নিয়ে| তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত, সৎকর্মে উৎসাহ, অসৎকর্মে অনুৎসাহ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ ইত্যাদি ছিল তাঁর আলোচনার মূল বিষয়বস্তু| এর পাশাপাশি তিনি তাঁর আলোচনায় সামাজিক অবক্ষয়, অনৈতিকতা, অশ্লীলতা ও যুবসমস্যা প্রভৃতি বিষয় তুলে ধরে নসীহত করতেন| তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড করা হত| আলোচনার রেকর্ডগুলো আস-সুন্নাহ ট্রাস্টের ওয়েবসাইটে সংরক্ষিত আছে|

    Original price was: ৳ 220.00.Current price is: ৳ 132.00.
  • (0)

    মিম্বারের আহবান-৩

    প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিল ও দীনি প্রোগ্রামে ওয়াজ-নসীহতের পাশাপাশি ২০০৩ সাল থেকে আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমুআর খুতবা প্রদান করেছেন|

    Original price was: ৳ 220.00.Current price is: ৳ 132.00.
  • (0)

    মিম্বারের আহ্বান-৪

    প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিল ও দীনি প্রোগ্রামে ওয়াজ-নসীহতের পাশাপাশি ২০০৩ সাল থেকে আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমুআর খুতবা প্রদান করেছেন|
    তিনি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় মসজিদে জুমুআর খুতবা শুরু করেন ২৬/০৭/২০০৩ ইং তারিখে| তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড হত| সেখান থেকে সাতটি খুতবা অনুলিখন করে সংকলন করা হয়েছে| জুমআর সালাতপূর্ব তাঁর আলোচনার এ সংকলন উম্মাহর জন্য উপকারী হবে বলে আমরা মনে করি| কেননা বক্তৃতায় তিনি এমন অনেক সমাজ-সংলগ্ন ও জীবনঘনিষ্ট বিষয় আলোচনা করেছেন সঙ্গত কারণেই যা লেখনীতে আসেনি|

    Original price was: ৳ 220.00.Current price is: ৳ 132.00.
  • (0)

    প্রবন্ধ সমগ্র

    আমার পরম শ্রদ্ধেয় পিতা প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বহুমাত্রিক খেদমতের আঞ্জাম দিয়েছেন| তিনি বাংলা ভাষায় ইসলামের প্রায় সকল মৌলিক বিষয়ের উপরে কলম ধরেছেন পাশাপাশি আরবী ও ইংরেজি ভাষায়ও বেশ কয়েকটি মৌলিক গ্রন্থ, অনুবাদ গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন| আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে তাঁর রচিত গ্রন্থসমূহ প্রকাশিত হয়ে আসছে| তাঁর প্রদত্ত খুতবা, আলোচনা ও দারস সমূহ পুস্তকাকারে প্রকাশ চলমান রয়েছে| বাংলা, আরবী ও ইংরেজি ভাষায় রচিত বেশ কিছু অপ্রকাশিত প্রবন্ধ আমাদের হাতে সংরক্ষিত আছে যেগুলোর মধ্যে কিছু প্রবন্ধ আংশিক অসম্পূর্ণ আছে| আমরা কোন প্রকার পরিবর্তন পরিবর্ধন ছাড়ায় উক্ত প্রবন্ধসমূহ পর্যায়ক্রমে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি| বাংলা ভাষায় রচিত ১১টি প্রবন্ধ নিয়ে প্রথম খন্ডটি “প্রবন্ধ সমগ্র-১” শিরোনামে প্রকাশিত হলো| বিদগ্ধ পাঠক এসকল প্রবন্ধ থেকে উপকৃত হবেন ইনশা আল্লাহ|

    Original price was: ৳ 220.00.Current price is: ৳ 132.00.
  • (37)

    সালাত, দু’আ ও যিকর

    আমরা সালাতকে মহান রবের বেলায়াতের মূল মাধ্যম বানিয়ে ফেলি। অত্র গ্রন্থে আমরা সালাতের ফিকহী বিষয়গুলো অতি সংক্ষেপে এবং সালাতের খুশু বা বিনম্রতা-একাগ্রতা, যিক্র ও দু‘আর বিষয়গুলো বিস্তারিত আলোচনা করতে চাই। মহান আল্ল­াহর তাওফিক প্রার্থনা করছি।

     

    Original price was: ৳ 240.00.Current price is: ৳ 144.00.
  • (8)

    বাংলাদেশে উশর বা ফসলের যাকাত : গুরুত্ব ও প্রয়োগ

    বাংলাদেশের প্রেক্ষাপটে উশরের আলোচনা করতে গেলে অবশ্যই ইসলামের খারাজ ব্যবস্থার আলোচনা করতে হয়েছে। এরপর বাংলাদেশের ভূমির ধরন নির্ধারণ করতে চেষ্টা করেছি ও বাংলাদেশের ভূমির উশর বা খারাজ প্রদানের পদ্ধতিও আলোচনা করেছি। সবশেষে বাংলাদেশের প্রেক্ষাপটে উশরের কিছু প্রয়োজনীয় আহকাম আলোচনা করেছি। আলোচনার সুবিধার্থে বইটিকে নিুলিখিত পাঁচটি অধ্যায়ে ভাগ করেছি: প্রথম অধ্যায়: আরকানুল ইসলাম ও যাকাত, দ্বিতীয় অধ্যায়: উশর বা ফসলের যাকাত, তৃতীয় অধ্যায়: ইসলামী খারাজ ব্যবস্থা, চতুর্থ অধ্যায়: খারাজী ভূমি বনাম উশরী ভূমি ও পঞ্চম অধ্যায়: বাংলাদেশে ফসলের যাকাত প্রদান। বইটি রচনায় আমার ক্ষুদ্র সাধ্যের মধ্যে যথাসম্ভব হাদীস, তাফসীর ও ফিকহের প্রয়োজনীয় গ্রন্থাবলী অধ্যয়নের চেষ্টা করেছি। যে সকল গ্রন্থ থেকে সরাসরি উদ্ধৃতি দিয়েছি সে সকল গ্রন্থের একটি তালিকা বইটির শেষে প্রদান করেছি, যেন আগ্রহী গবেষকগণ তা থেকে সাহায্য গ্রহণ করতে পারেন।

    Original price was: ৳ 250.00.Current price is: ৳ 150.00.
  • (6)

    জিজ্ঞাসা ও জবাব (২য় খণ্ড)

    Original price was: ৳ 250.00.Current price is: ৳ 150.00.
  • (1)

    হাদীসে রাসূল (সা.) প্রয়েোজনীয়তা ও প্রামাণ্যতা

    Original price was: ৳ 250.00.Current price is: ৳ 150.00.
  • (11)

    ইসলামের নামে জঙ্গিবাদ

    গত নভেম্বর-ডিসেম্বরে হজ্জ উপলক্ষ্যে হারামাইন শরীফাইনে গমনের তাওফীক হয়েছিল। ইসলামী জাগরণের মধ্যে উগ্রতা ও বিচ্ছিন্নতার যে অশুভ ছায়া সে বিষয়ে কিছু লিখার বিষয়ে বারংবার মনে আবেগ তৈরি হয়। বারংবার আল্লাহর দরবারে আবেদন করেছিলাম, এ বিষয়ে তাঁর পছন্দনীয় কিছু কথা লিখার তাওফীক চেয়ে। দেশে ফিরে দেখলাম “ইসলামের নামে জঙ্গিবাদ” পুস্তিকাটির কপিগুলি শেষ হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম পুস্তিকাটি পুনর্মূদ্রণ করব। পরে সিদ্ধান্ত নিলাম পুনর্লিখনের। এ বিষয়ে ইতোমধ্যে লিখিত বিভিন্ন প্রবন্ধের তথ্য সংযোজন করে এবং হারামাইন শরীফাইনে যে বিষয়গুলি লেখার আবেগ অনুভব করেছিলাম সেগুলির মধ্য থেকে বিষয়সংশ্লিষ্ট কিছু কথা সংযোজন করে বইটি নতুনভাবে সাজিয়েছি।…

    Original price was: ৳ 260.00.Current price is: ৳ 156.00.
  • (5)

    ফিকহুস সুনানি ওয়াল আসার ৩য় খণ্ড

    উপরের আলোচনা থেকে প্রতিভাত হয় যে, দ্বিতীয় প্রকারের ওহি হাদীস বা সুন্নাহকে অস্বীকার করার অর্থ হল, আল কুরআনের অগণিত আয়াতকে অস্বীকার করা এবং ওহির এক বিরাট অংশকে বাতিল সাব্যস্ত করা। হাদীস অস্বীকার করার পর কুরআন বোঝা ও মানার দাবিও অর্থহীন হয়ে পড়ে এবং খুলে যায় অপব্যাখ্যার হাজারো দরজা। এজন্য যুগেযুগে হাদীস অস্বীকারকারী বিভ্রান্ত আহলে কুরআন সম্প্রদায়ও তাদের দাবিতে অটল থাকতে পারে নি/ থাকে নি। তারা হাদীস অস্বীকারের নামে কুরআনের বাহক ও আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যাখ্যাকারের ব্যাখ্যা তো পশ্চাত্যে নিক্ষেপ করেছে, কিন্তু নিজের পক্ষ থেকে নানান আজগুবি ও গাঁজাখোরি ব্যাখ্যা জুড়ে দিয়ে থাকে। এমন তো নয় যে, তারা ব্যাখ্যাহীনভাবে কুরআনের আয়াতটুকুই শুধু মানুষের সামনে উপস্থাপন করে। এমনকি ‘কুরআনের ব্যাখ্যায় হাদীস মানার প্রয়োজন ও অনুমোদন নেই’ তাদের এই প্রধান দাবি প্রমাণের জন্যও দুয়েকটি আয়াতের ভুল অনুবাদের সাথে নিজেদের পক্ষ থেকে শতশত বাক্যের ফালতু প্রলাপ উপস্থাপন করে থাকে।

    Original price was: ৳ 300.00.Current price is: ৳ 180.00.
  • (14)

    আল-মাউযূআত

    আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) নামে জালিয়াতি ইসলামের বিরুদ্ধে কঠিনতম অপরাধ। কুরআন ও হাদীসের নির্দেশনার আলোকে সাহাবীগণের যুগ থেকে এ পর্যন্ত সকল যুগেই আলিমগণ জাল হাদীস প্রতিরোধে সচেতন ও সোচ্চার থেকেছেন। তাবিয়ীগণের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত অগণিত গ্রন্থ এ বিষয়ে রচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আল্লামা আবু জাফর সিদ্দিকীর “আল-মাউযূআত” গ্রন্থ। তবে এ গ্রন্থটি বিভিন্ন দিক থেকে অসাধারণ এবং অনন্য বৈশিষ্টের অধিকারী।

    Original price was: ৳ 340.00.Current price is: ৳ 204.00.
  • (32)

    কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা

    আধুনিক পাশ্চাত্য সভ্যতা মানুষের জৈবিক বা পাশবিক জীবনকেই একমাত্র উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেছে। এজন্য পাশ্চাত্য সভ্যতার দৃষ্টিতে ‘স্মার্টনেস’ বা ‘ব্যক্তিত্বে’-র অন্যতম বৈশিষ্ট্য ‘অহঙ্কার’। যাকে দেখলে যত ‘অহঙ্কারী’ বা ‘কঠিন’ মনে হবে সে তত বেশি ‘ব্যক্তিত্বসম্পন্ন’ বা ‘স্মার্ট’। পাশ্চাত্য পোশাক পরিচ্ছদে এই বৈশিষ্ট্য রক্ষার জন্য সদা চেষ্টা করা হয়।

    রাসূলুল্লাহ (সা.) এর নির্দেশ মত টাখনু পর্যন্ত পোশাক পরিধান করলে দেখতে খারাপ দেখায়, সেকেলে মনে হয় বা স্মার্টনেস পরিপূর্ণ হয় না সেজন্য টাখনুর নিচে নামিয়ে পোশাক পরতে হয়। আর এই অনুভুতিটির নামই অহমিকা, অহংকার, গর্ব ও গৌরব। স্মার্ট দেখানোর উদ্দেশ্যে পোশাক ভূলুণ্ঠিত করাকেই হাদীসের ভাষায় গৌরব বা গর্বভরে পোশাক ভূলুণ্ঠিত করা বলা হয়েছে। মনের গভীরে এই অহমিকা, “স্মার্ট দেখানোর” আগ্রহ ছাড়া কেউই ইচ্ছাকৃতভাবে পায়ের গিরা আবৃত করে পোশাক তৈরি করেন না বা পরেন না। সর্বোপরি উপরের হাদীসগুলি জানার পরে কেউ ভাবতে পারেন না যে ইচ্ছাকৃতভাবে পোশাক নামিয়ে পরা কোনোভাবে জায়েয হতে পারে।… বিস্তারিত জানতে “কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা” বইটি পড়ুন

    Original price was: ৳ 360.00.Current price is: ৳ 216.00.