ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিল ও দীনি প্রোগ্রামে ওয়াজ-নসীহতের পাশাপাশি ২০০৩ সাল থেকে আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমু‘আর খুতবা প্রদান করেছেন|
তিনি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় মসজিদে জুমু‘আর খুতবা শুরু করেন ২৬/০৭/২০০৩ খ্রি. তারিখে| তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড হত| সেখান থেকে সীরাত বিষয়ক সাতটি খুতবা অনুলিখন করে সংকলন করা হয়েছে| জুমআর সালাতপূর্ব তাঁর আলোচনার এ সংকলন উম্মাহর জন্য উপকারী হবে বলে আমরা মনে করি| কেননা বক্তৃতায় তিনি এমন অনেক সমাজ-সংলগ্ন ও জীবনঘনিষ্ঠ বিষয় আলোচনা করেছেন সঙ্গত কারণেই যা লেখনীতে আসেনি|
তিনি খুতবার আগে প্রায় এক ঘণ্টা দীনি আলোচনা করতেন এবং সালাতের পরে দীর্ঘ সময় ধরে চলত কুরআনের তাফসীর ও প্রশ্নোত্তর| দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসত তাঁর আলোচনা শোনার জন্য| তিনি আযানের আগেই মসজিদে চলে যেতেন| আযান শেষ হলে আলোচনা শুরু করতেন| গতানুগতিক ধারার বাইরে তিনি আলোচনা করতেন ইসলামের মৌলিক বিষয় ও জীবনঘনিষ্ঠ দিকগুলো নিয়ে| তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত, সৎকর্মে উৎসাহ, অসৎকর্মে অনুৎসাহ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ ইত্যাদি ছিল তাঁর আলোচনার মূল বিষয়বস্তু| এর পাশাপাশি তিনি তাঁর আলোচনায় সামাজিক অবক্ষয়, অনৈতিকতা, অশ্লীলতা ও যুবসমস্যা প্রভৃতি বিষয় তুলে ধরে নসীহত করতেন| তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড করা হত| আলোচনার রেকর্ডগুলো আস-সুন্নাহ ট্রাস্টের ওয়েবসাইটে সংরক্ষিত আছে|
আস-সুন্নাহ পাবলিকেশন্স ইতঃপূর্বে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.-এর জীবদ্দশায় বিভিন্ন মাহফিলে ও টিভি চ্যানেলে প্রদত্ত তাঁর যুগজিজ্ঞাসার জবাব ‘জিজ্ঞাসা ও জবাব’ শিরোনামে কয়েকটি খণ্ডে বই আকারে প্রকাশ করেছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে|

মিম্বারের আহবান ২
তিনি খুতবার আগে প্রায় এক ঘণ্টা দীনি আলোচনা করতেন এবং সালাতের পরে দীর্ঘ সময় ধরে চলত কুরআনের তাফসীর ও প্রশ্নোত্তর| দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসত তাঁর আলোচনা শোনার জন্য| তিনি আযানের আগেই মসজিদে চলে যেতেন| আযান শেষ হলে আলোচনা শুরু করতেন| গতানুগতিক ধারার বাইরে তিনি আলোচনা করতেন ইসলামের মৌলিক বিষয় ও জীবনঘনিষ্ঠ দিকগুলো নিয়ে| তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত, সৎকর্মে উৎসাহ, অসৎকর্মে অনুৎসাহ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ ইত্যাদি ছিল তাঁর আলোচনার মূল বিষয়বস্তু| এর পাশাপাশি তিনি তাঁর আলোচনায় সামাজিক অবক্ষয়, অনৈতিকতা, অশ্লীলতা ও যুবসমস্যা প্রভৃতি বিষয় তুলে ধরে নসীহত করতেন| তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড করা হত| আলোচনার রেকর্ডগুলো আস-সুন্নাহ ট্রাস্টের ওয়েবসাইটে সংরক্ষিত আছে|
| Weight | 1 kg |
|---|---|
| ISBN | 978-984-93633-3-9 |
| লেখকঃ | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) |
| Publication | আস-সুন্নাহ পাবলিকেশন্স |

zayedassunnah –
আলহামদুলিল্লাহ।
অনেক চমৎকার একটি বই।
যায়েদ –
আলহামদুলিল্লাহ, বইটি অনেক চমৎকার।