• (43)

    হাদীসের নামে জালিয়াতি

    Original price was: ৳ 540.00.Current price is: ৳ 324.00.

    হাদীসের নামে জালিয়াতির প্রচেষ্টা সেই প্রাচীন যুগ থেকেই অব্যাহত রয়েছে। অপরদিকে সাহাবীগণের যুগ থেকেই মুসলিমগণ হাদীসের নামে সকল প্রকার মিথ্যা ও জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা নিয়েছেন। মুসলিম উম্মাহর প্রসিদ্ধ মুহাদ্দিসগণ সকল জাল হাদীস চিহ্নিত করেছেন। কিন্তু এ বিষয়ক সঠিক জ্ঞানের অভাবে অনেক আলিম বা নেককার মানুষও না জেনে অনেক জাল হাদীস বলেন, প্রচার করেন বা লিখেন। এভাবে সমাজে অনেক জাল হাদীস ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই গাফলতির কারণে এ কঠিন পাপের মধ্যে নিপতিত হচ্ছি। দলমত নির্বিশেষে সকল মুসলমিকে বইটি পাঠ করতে অনুরোধ করছি। যে সকল কথাকে ‘জাল হাদীস’ বলে জানতে পারবেন সেগুলোকে কোনো অজুহাতেই আর বলবেন না বা পালন করবেন না।

  • (32)

    কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা

    Original price was: ৳ 360.00.Current price is: ৳ 216.00.

    আধুনিক পাশ্চাত্য সভ্যতা মানুষের জৈবিক বা পাশবিক জীবনকেই একমাত্র উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেছে। এজন্য পাশ্চাত্য সভ্যতার দৃষ্টিতে ‘স্মার্টনেস’ বা ‘ব্যক্তিত্বে’-র অন্যতম বৈশিষ্ট্য ‘অহঙ্কার’। যাকে দেখলে যত ‘অহঙ্কারী’ বা ‘কঠিন’ মনে হবে সে তত বেশি ‘ব্যক্তিত্বসম্পন্ন’ বা ‘স্মার্ট’। পাশ্চাত্য পোশাক পরিচ্ছদে এই বৈশিষ্ট্য রক্ষার জন্য সদা চেষ্টা করা হয়।

    রাসূলুল্লাহ (সা.) এর নির্দেশ মত টাখনু পর্যন্ত পোশাক পরিধান করলে দেখতে খারাপ দেখায়, সেকেলে মনে হয় বা স্মার্টনেস পরিপূর্ণ হয় না সেজন্য টাখনুর নিচে নামিয়ে পোশাক পরতে হয়। আর এই অনুভুতিটির নামই অহমিকা, অহংকার, গর্ব ও গৌরব। স্মার্ট দেখানোর উদ্দেশ্যে পোশাক ভূলুণ্ঠিত করাকেই হাদীসের ভাষায় গৌরব বা গর্বভরে পোশাক ভূলুণ্ঠিত করা বলা হয়েছে। মনের গভীরে এই অহমিকা, “স্মার্ট দেখানোর” আগ্রহ ছাড়া কেউই ইচ্ছাকৃতভাবে পায়ের গিরা আবৃত করে পোশাক তৈরি করেন না বা পরেন না। সর্বোপরি উপরের হাদীসগুলি জানার পরে কেউ ভাবতে পারেন না যে ইচ্ছাকৃতভাবে পোশাক নামিয়ে পরা কোনোভাবে জায়েয হতে পারে।… বিস্তারিত জানতে “কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা” বইটি পড়ুন

  • (32)

    এহ্ইয়াউস সুনান

    Original price was: ৳ 540.00.Current price is: ৳ 324.00.

    এখন এ অবস্থাকে রাসূলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবীদের অবস্থার সাথে তুলনা করুন। তাঁরা কেউ গানের মাহফিল করেননি, গান শুনে নাচেননি, অজ্ঞান হয়ে পড়েননি। তাহলে কি তাঁরা আল্লাহর প্রেমে অনগ্রসর ছিলেন? এখানেই সুন্নী হৃদয়ের সমস্যা। যখনই কোনো বরেণ্য সাধক বা আলিম সম্পর্কে বলা হয় তিনি ভক্তিমূলক গান গযল শুনে বেহাল হয়েছেন, বা জ্ঞান হারিয়েছেন তখনই সুন্নী হৃদয়ে প্রশ্ন জাগে রাসূলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবীরা কী করতেন? উক্ত আলিম বা সাধকের কর্মের প্রতি আমাদের কোনো অবজ্ঞা আসে না। তবে আমাদের কাছে সর্বদাই মনে হয় রাসূলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবীগণই অনুসরণের যোগ্য। তাঁদের সুন্নাতের বাইরে আর কারো কর্ম পদ্ধতিই নির্বিচারে গ্রহণযোগ্য নয়।…

  • (0)

    হজ্জ উমরা ও যিয়ারত

    Original price was: ৳ 120.00.Current price is: ৳ 72.00.

    প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. অত্র গ্রন্থে সে কাজটিই আঞ্জাম দেওয়ার প্রয়াস পেয়েছেন| তিনি তাঁর চিরচেনা দরদমাখা সাবলীল উপস্থাপনায় হজ্জের একটি প্রাক্টিক্যাল চিত্র অংকন করেছেন| জরুরী করনীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিন্ন ভিন্ন আলোচনায় যথাযথ প্রাসঙ্গিকতা বজায় রেখে বারবার পুনরাবৃত্তি করেছেন যাতে পাঠকের অন্তরে তা শক্তভাবে গেঁথে যায় এবং হজ্জ পালনের সময় কোন বিষয় অপরিচিত মনে না হয়|

    গ্রন্থটি রচনায় স্যার রাহ.-কে সহযোগিতা করেছেন মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলীল আজহারী| সম্পাদনা করেছেন ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্জ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান| তিনিই তার প্রতিষ্ঠান থেকে ২০১৭ সাল থেকে সীমিত পরিসরে গ্রন্থটি প্রকাশ করে আসছেন|

    স্যার রাহ.-এর গুণমুগ্ধ অসংখ্য পাঠক আমাদের কাছে জানতে চান, হজ্জ ও উমরা বিষয়ে স্যারের লেখা কোন বই আছে কি না| পাঠকদের সেই ঐকান্তিক প্রত্যাশা ও উম্মাহর বৃহত্তর স্বার্থ বিবেচনায় “আস-সুন্নাহ পাবলিকেশন্স” থেকে বইটি পুনঃপ্রকাশ করা হলো| এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোঃ আলমগীর কবীর| আল্লাহর দরবারে তার জন্য উত্তম প্রতিদান কামনা করছি| যারা হজ্জের নিয়ত করেছেন অথবা অন্তরে হজ্জের বাসনা রাখেন তাদের জন্য বইটি পরম উপকারী বন্ধুর ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ^াস|
    আল্লাহ তা‘আলা বইটিকে এর লেখক, সম্পাদক, প্রকাশক, পাঠকসহ সংশ্লিষ্ট সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন| আমীন|

  • (11)

    কিয়ামুল লাইল ও তারাবীহ সালাতের রাকআত সংখ্যা

    Original price was: ৳ 70.00.Current price is: ৳ 42.00.
  • (11)

    সালাতের মধ্যে হাত বাঁধার বিধান

    Original price was: ৳ 80.00.Current price is: ৳ 48.00.

    গ্রন্থটিকে তিনটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে এ বিষয়ক হাদীসগুলো ইলমুল হাদীসের মানদণ্ডে অধ্যয়নের চেষ্টা করেছি। দ্বিতীয় পর্বে উম্মাতের প্রথম প্রজন্মগুলোর প্রসিদ্ধ মুহাদ্দিস ও হাদীসপন্থী ফকীহগণের বক্তব্যের আলোকে সহীহ ও হাসান হাদীসগুলোর নির্দেশনা নির্ধারণের চেষ্টা করেছি। প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনা থেকে প্রতিভাত হয়েছে যে, সহীহ হাদীস পালনের বিষয়ে ঐকমত্য সত্ত্বেও সহীহ হাদীস নির্ধারণ, হাদীসের নির্দেশনা নির্ধারণ, একাধিক সহীহ হাদীসের সমন্বয় ও হাদীসের ফিকহী নির্দেশনা নির্ধারণের ক্ষেত্রে উম্মাতের প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকীহগণ ব্যাপক মতভেদ করেছেন। এরই আলোকে তৃতীয় পর্বে উম্মাতের মতভেদ, প্রান্তিকতা, কারণ, প্রতিকার ও এ বিষয়ে সালাফ সালিহীনের কর্মধারা আলোচনা করেছি।

    এ বইয়ের মধ্যে অগণিত ইমাম, আলিম ও বুজুর্গের নাম বারবার উল্লেখ করা হয়েছে। প্রত্যেকের নামের সাথে প্রত্যেক স্থানে দুআর ইঙ্গিত হিসেবে (রাহ) লেখা সম্ভব হয় নি। পাঠকের প্রতি অনুরোধ, সকল আলিমের নামের সাথে ‘রাহিমাহুল্লাহ’ বলে তাঁদের জন্য দুআ করবেন। মহান আল্লাহ এ গ্রন্থে উল্লেখকৃত সকল আলিমকে এবং মুসলিম উম্মাহর সকল আলিমকে অফুরন্ত রহমত দান করুন। আমীন।

  • (5)

    ইযহারুল হক (১ম খণ্ড)

    Original price was: ৳ 430.00.Current price is: ৳ 258.00.

    বইটি প্রকাশিত হবার কিছুদিন পরেই লন্ডন টাইমস পত্রিকায় মন্তব্যে বলা হয়, “মানুষ যদি এ গ্রন্থটি পড়া অব্যাহত রাখে, তবে দুনিয়ায় খ্রিস্টধর্মের উন্নতি ও প্রসার বন্ধ হয়ে যাবে”
    প্রচলিত খ্রিস্টধর্মের অসারতা ও বাইবেলের বিকৃতি নিয়ে রচিত অনবদ্য গ্রন্থটি আসসুন্নাহ পাবলিকেশন্স থেকে বাজারে আসবে, ইনশাআল্লাহ।

    ইযহারুল হক ; প্রথম খণ্ড
    আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি
    অনুবাদ-
    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.
    আসসুন্নাহ পাবলিকেশন্স
    পৃষ্ঠা : ৪৯৬

  • (7)

    ফিকহুস সুনানি ওয়াল আসার ১ম খণ্ড

    Original price was: ৳ 360.00.Current price is: ৳ 216.00.

    মানুষের মুক্তি ও উন্নতির জন্য যেহেতু আল্লাহর হেদায়াত ও শরীআতের কোনো বিকল্প নেই সেহেতু কিয়ামত পর্যন্ত আল্লাহর এই সর্বশেষ ওহি সংরক্ষিত হওয়া অতিশয় জরুরি। আমাদের দয়াময় প্রতিপালক নিজেই সে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘নিশ্চয় আমিই নাযিল করেছি স্মারকগ্রন্থ এবং আমিই এর সংরক্ষক’। এ মর্মে মুসলিম উম্মাহও তাদের সর্বসাধ্য ব্যয় করেছে এবং শতভাগ সফলতা অর্জন করেছে। এক্ষেত্রে মুসলিম জাতি বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় এক অনন্য ও বেনযির দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা গ্রন্থরূপে কুরআনকে সঙ্কলনের পর ওহির এই দ্বিতীয় প্রকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সঙ্কলন করেছে এবং চুলচেরা বৈজ্ঞানিক নিরীক্ষার মধ্য দিয়ে তার শুদ্ধাশুদ্ধি নিরূপণ করে জাতির সামনে উপস্থাপন করেছে। ইসলামি পাঠাগারগুলো এধনের শতশত গ্রন্থ বুকে ধারণ করে সমৃদ্ধ হয়ে রয়েছে।

  • (8)

    ফিকহুস সুনানি ওয়াল আসার ২য় খণ্ড

    Original price was: ৳ 360.00.Current price is: ৳ 216.00.

    ফিকহুস সুনানি ওয়াল আসার গ্রন্থটি ফিকহে হানাফীর হাদীসভিত্তিক দলীলের সঙ্কলন। গ্রন্থটিতে মুফতি আমীমুল ইহসান রাহ. হানাফী ফিকহের উল্লেখযোগ্য মাসআলার হাদীসভিত্তিক দলীল পেশ করেছেন। সহীহ হাদীসকে প্রাধান্য দিয়ে আমলযোগ্য হাদীসসমূহ সঙ্কলন করেছেন। প্রয়োজনে সনদের উপর নাতিদীর্ঘ আলোচনা করে হাদীসগুলোর অবস্থা জানিয়েছেন। বাঙালি পাঠকদের কথা বিবেচনা করে গ্রন্থটির বঙ্গানুবাদ উপস্থাপন করেছেন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.। প্রয়োজনীয় ক্ষেত্রে ড. রাহ. কিছু টীকাও লিখেছেন। গ্রন্থটির সম্পাদনা ও হাদীস তাখরীজ করেছেন শাইখ ইমদাদুল হক। সর্বোপরি, গ্রন্থটা তালীবুল ইলমদের জন্য খুব উপকারী একটা সঙ্কলন।
    দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে সালাতুল জুমআ, দুই ঈদের সালাত,সূর্য  গ্রহণের সালাত, বৃষ্টি প্রার্থনার সালাত, ভীতিকালীন সালাত, অসুস্থ ব্যক্তির সালাত, চিকিৎসা ও ঝাড়ফুক, মৃত্যু ও জানায, যাকাত, হজ্জ বিষয়ক সর্বমোট ৯১৪ টা হাদীস (৯৪৭ থেকে ১৮৬১ পর্যন্ত)।
    আমরা আশা করি, বাংলাভাষায় হাদীসচর্চা, হাদীসভিত্তিক তুলনামূলক ফিকহ ও হানাফি ফিকহের দালীলিক চর্চায় গ্রন্থটি ভূমিকা রাখবে।

  • (5)

    ফিকহুস সুনানি ওয়াল আসার ৩য় খণ্ড

    Original price was: ৳ 300.00.Current price is: ৳ 180.00.

    উপরের আলোচনা থেকে প্রতিভাত হয় যে, দ্বিতীয় প্রকারের ওহি হাদীস বা সুন্নাহকে অস্বীকার করার অর্থ হল, আল কুরআনের অগণিত আয়াতকে অস্বীকার করা এবং ওহির এক বিরাট অংশকে বাতিল সাব্যস্ত করা। হাদীস অস্বীকার করার পর কুরআন বোঝা ও মানার দাবিও অর্থহীন হয়ে পড়ে এবং খুলে যায় অপব্যাখ্যার হাজারো দরজা। এজন্য যুগেযুগে হাদীস অস্বীকারকারী বিভ্রান্ত আহলে কুরআন সম্প্রদায়ও তাদের দাবিতে অটল থাকতে পারে নি/ থাকে নি। তারা হাদীস অস্বীকারের নামে কুরআনের বাহক ও আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যাখ্যাকারের ব্যাখ্যা তো পশ্চাত্যে নিক্ষেপ করেছে, কিন্তু নিজের পক্ষ থেকে নানান আজগুবি ও গাঁজাখোরি ব্যাখ্যা জুড়ে দিয়ে থাকে। এমন তো নয় যে, তারা ব্যাখ্যাহীনভাবে কুরআনের আয়াতটুকুই শুধু মানুষের সামনে উপস্থাপন করে। এমনকি ‘কুরআনের ব্যাখ্যায় হাদীস মানার প্রয়োজন ও অনুমোদন নেই’ তাদের এই প্রধান দাবি প্রমাণের জন্যও দুয়েকটি আয়াতের ভুল অনুবাদের সাথে নিজেদের পক্ষ থেকে শতশত বাক্যের ফালতু প্রলাপ উপস্থাপন করে থাকে।

  • (0)

    ইযহারুল হক (৩য় খণ্ড)

    Original price was: ৳ 430.00.Current price is: ৳ 258.00.
  • (6)

    সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর

    Original price was: ৳ 80.00.Current price is: ৳ 48.00.

    আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত। কিন্তু পেশাগত কারণে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে “হাদীস” বিভাগে শিক্ষকতা করি এবং সমাজের অনেকে আমাকে “আলিম” বলে মনে করেন, সেহেতু আমার ছাত্ররা এবং সমাজের বিভিন্ন স্তরের দ্বীনদার মুসলিম বিভিন্ন সময়ে সালাতুল ঈদের তাকবীরের বিষয়ে আমাকে বারংবার প্রশ্ন করেছেন। কেউ প্রশ্ন করেছেন: আপনারা সালাতুল ঈদের ৬ তাকবীর কোথায় পেয়েছেন?…..বিস্তারিত জানতে বইটি পড়ুন