-
Rated 4.33 out of 5(6)
সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর
আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত। কিন্তু পেশাগত কারণে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে “হাদীস” বিভাগে শিক্ষকতা করি এবং সমাজের অনেকে আমাকে “আলিম” বলে মনে করেন, সেহেতু আমার ছাত্ররা এবং সমাজের বিভিন্ন স্তরের দ্বীনদার মুসলিম বিভিন্ন সময়ে সালাতুল ঈদের তাকবীরের বিষয়ে আমাকে বারংবার প্রশ্ন করেছেন। কেউ প্রশ্ন করেছেন: আপনারা সালাতুল ঈদের ৬ তাকবীর কোথায় পেয়েছেন?…..বিস্তারিত জানতে বইটি পড়ুন
৳ 80.00Original price was: ৳ 80.00.৳ 48.00Current price is: ৳ 48.00. -
Rated 4.64 out of 5(11)
সালাতের মধ্যে হাত বাঁধার বিধান
গ্রন্থটিকে তিনটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে এ বিষয়ক হাদীসগুলো ইলমুল হাদীসের মানদণ্ডে অধ্যয়নের চেষ্টা করেছি। দ্বিতীয় পর্বে উম্মাতের প্রথম প্রজন্মগুলোর প্রসিদ্ধ মুহাদ্দিস ও হাদীসপন্থী ফকীহগণের বক্তব্যের আলোকে সহীহ ও হাসান হাদীসগুলোর নির্দেশনা নির্ধারণের চেষ্টা করেছি। প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনা থেকে প্রতিভাত হয়েছে যে, সহীহ হাদীস পালনের বিষয়ে ঐকমত্য সত্ত্বেও সহীহ হাদীস নির্ধারণ, হাদীসের নির্দেশনা নির্ধারণ, একাধিক সহীহ হাদীসের সমন্বয় ও হাদীসের ফিকহী নির্দেশনা নির্ধারণের ক্ষেত্রে উম্মাতের প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকীহগণ ব্যাপক মতভেদ করেছেন। এরই আলোকে তৃতীয় পর্বে উম্মাতের মতভেদ, প্রান্তিকতা, কারণ, প্রতিকার ও এ বিষয়ে সালাফ সালিহীনের কর্মধারা আলোচনা করেছি।
এ বইয়ের মধ্যে অগণিত ইমাম, আলিম ও বুজুর্গের নাম বারবার উল্লেখ করা হয়েছে। প্রত্যেকের নামের সাথে প্রত্যেক স্থানে দুআর ইঙ্গিত হিসেবে (রাহ) লেখা সম্ভব হয় নি। পাঠকের প্রতি অনুরোধ, সকল আলিমের নামের সাথে ‘রাহিমাহুল্লাহ’ বলে তাঁদের জন্য দুআ করবেন। মহান আল্লাহ এ গ্রন্থে উল্লেখকৃত সকল আলিমকে এবং মুসলিম উম্মাহর সকল আলিমকে অফুরন্ত রহমত দান করুন। আমীন।
৳ 80.00Original price was: ৳ 80.00.৳ 48.00Current price is: ৳ 48.00. -
Rated 4.64 out of 5(11)
কিয়ামুল লাইল ও তারাবীহ সালাতের রাকআত সংখ্যা
৳ 70.00Original price was: ৳ 70.00.৳ 42.00Current price is: ৳ 42.00. -
Rated 5.00 out of 5(40)
দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর
সংক্ষিপ্ত এ পুস্তিকায় পাঁচ ওয়াক্ত সালাত পরবতীর্ এবং সকাল—সন্ধ্যার মসনূন যিক্র সহ একজন মুমিনের ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত দৈনন্দিন পালনীয় কিছু মাসনূন যিক্র ও দু‘আ সংকলন করা হয়েছে। এছাড়া পুস্তিকার শুরুতে সংক্ষেপে যিক্রের পরিচয়, গুরুত্ব ও ফযীলত তুলে ধরা হয়েছে।
৳ 60.00Original price was: ৳ 60.00.৳ 36.00Current price is: ৳ 36.00. -
Rated 5.00 out of 5(24)
সহীহ মাসনূন ওযীফা
নফল সিয়াম বেশি পালনের চেষ্টা করুন। বিশেষত প্রত্যেক সপ্তাহে সোম ও বৃহস্পতিবার, প্রত্যেক আরবী মাসের প্রথমে, শেষে এবং ১৩, ১৪ ও ১৫ তারিখের সিয়াম নিয়মিত পালন করবেন। এছাড়া আরাফাতের ও আশুরার সিয়াম পালন করবেন। নফল দান বেশি করার চেষ্টা করবেন। দান করতে সক্ষম না হলে মানুষের বেশি বেশি সেবা ও উপকার করবেন, যা আল্লাহর নিকট দান হিসাবে গণ্য হবে। সকলেই কুরআন কারীম তিলাওয়াত শিখে নিয়মিত কুরআন তিলাওয়াত করবেন। সাথে সাথে অর্থ বুঝার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন।….বিস্তারিত জানতে বইটি পড়ুন।
৳ 60.00Original price was: ৳ 60.00.৳ 36.00Current price is: ৳ 36.00. -
Rated 5.00 out of 5(17)
কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফযিলত ও আমল
এ সকল মতভেদ ও মতপার্থক্যের উর্দ্ধে উঠে কুরআন ও হাদীসের আলোকে এ রাতের মর্যাদা ও এ রাতের করণীয় নির্ধারণ করা এ পুস্তিকাটি উদ্দেশ্য। এতে আমরা মধ্য-শা’বানের রাত্রির ফযীলত ও এ রাত্রে বা পরের দিনে পালনীয় বিশেষ ইবাদত সম্পর্কে উদ্ধৃত কুরআনের আয়াত ও মুফস্সিরগণের বক্তব্য আলোচনা করেছি।
৳ 60.00Original price was: ৳ 60.00.৳ 36.00Current price is: ৳ 36.00. -
Rated 5.00 out of 5(10)
রামাদানের সওগাত
৳ 50.00Original price was: ৳ 50.00.৳ 30.00Current price is: ৳ 30.00. -
Rated 5.00 out of 5(15)
আল্লাহর পথে দাওয়াত
সর্বাবস্থায় অন্যায়ের প্রতি ঘৃণা ও অন্যায় অপসারণের জন্য হৃদয়ের আকুতি মুমিনের জন্য ‘ফরয আইন’। অন্যায়কে মেনে নেওয়া, ‘এমন তো হতেই পারে‘ বা ‘ওদের কাজ ওরা করছে আমি কি করব’ ইত্যাদি চিন্তা করে নির্বিকার থাকা বা অন্যায়ের প্রতি মনোকষ্ট অনুভব না করা ঈমান হারানোর লক্ষণ। আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) শিক্ষার অবমাননা যে মুমিনকে পীড়া না দেয় তার ঈমানের দাবী অসার।
৳ 50.00Original price was: ৳ 50.00.৳ 30.00Current price is: ৳ 30.00. -
Rated 5.00 out of 5(29)
মুনাজাত ও নামায
৳ 50.00Original price was: ৳ 50.00.৳ 30.00Current price is: ৳ 30.00. -
Rated 4.82 out of 5(22)
A Woman From Desert
৳ 40.00Original price was: ৳ 40.00.৳ 24.00Current price is: ৳ 24.00. -
Rated 4.79 out of 5(14)
হজ্জ্বের আধ্যাত্মিক শিক্ষা
আমরা আজ হজ্জ সম্পর্কে আলোচনা করব। হজ্জ করার পূর্বে যে বিষয়টি আমাদের জানতে হবে, সেটা হল হজ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক ব্যক্তির মনে এই আকাক্সক্ষা থাকবে যে আমি খুব দ্রুতই হজ্জ করব।
বিশেষ করে যুবকদের তারা তাদের যৌবনের শুরুতেই হজ্জ করার চেষ্টা করবে। আমাদের দেশে এক সময় ট্রেডিশন ছিল বৃদ্ধ বয়সে হজ্জ করা। এখন তা কমে আসছে।৳ 40.00Original price was: ৳ 40.00.৳ 24.00Current price is: ৳ 24.00. -
Rated 5.00 out of 5(8)
ঈদে মিলাদুন্নবী
সাহাবায়ে কেরাম আমাদেরকে রাসূলুল্লাহ সা. এর প্রতি ভক্তি, ভালবাসা ও তা’যীমের সর্বোত্তম আদর্শ শিক্ষাদান করেছেন। তাঁরা প্রত্যেকে জীবনের প্রতিটি ক্ষণে সাধ্যমত রাসূলুল্লাহ সা. এর জীবন, কর্ম, আকৃতি, প্রকৃতি চিন্তা করতেন, তাঁর উপর সালাত ও সালাম পাঠ করতেন। তাঁরা সুযোগ পেলেই কয়েকজন একত্রিত হয়ে রাসুলুল্লাহ সা. এর জীবনী, সুন্নাত, সীরাত, শামাইল, তাঁর আকৃতি-প্রকৃতি নিয়ে আলোচনা করতে ভালবাসতেন। আমাদেরও দায়িত্ব হলো সুযোগ ও আবেগ মতো যত বেশি সম্ভব রাসূলুল্লাহ সা. এর জীবন কেন্দ্রিক মাহফিল ও মজলিস কায়েম করা। রাসূলুল্লাহ সা. কেন্দ্রিক যে কোনো আলোচনা তাঁর প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি করবে, যা আমাদের ঈমানের অন্যতম অংশ। এছাড়া আমাদের জীবনে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত তাঁর মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য। এগুলো সর্বদা আলোচনা করা ও শুকরিয়া জানানো আমাদের একান্ত প্রয়োজন।
৳ 40.00Original price was: ৳ 40.00.৳ 24.00Current price is: ৳ 24.00.











