• (11)

    খুতবাতুল ইসলাম

    Original price was: ৳ 560.00.Current price is: ৳ 336.00.

    আমরা অনারব দেশের মানুষেরা বর্তমানে খুতবার ক্ষেত্রে রাসূলুল্লাহ সা.-এর সুন্নাত হুবহু অনুসরণ করার ক্ষেত্রে একটি বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা আরবী না বুঝার কারণে ইমাম ও মুসল্লী কারোই ‘যিকর” সুন্নাত মত আদায় হচ্ছে না। আরবী না জানার ফলে আমরা খুতবা দিই না, বরং পড়ি।

    অর্থাৎ বই দেখে আবেগহীন সুরে খুতবা পড়ি। অথচ এরূপ পড়া সুন্নাত নয়, বরং আবেগময় আরবী ওয়াযই সুন্নাত। এভাবে ইমাম সাহেবের ‘যিকর” অর্থাৎ তাযকীর বা স্মরণ করানোর ও ওয়ায করার সুন্নাত আদায় হচ্ছে না। অপর দিকে আরবী না বুঝার ফলে মুসল্লীগণের যিকির বা আল্লাহর আযাব, গযব, পুরস্কার ইত্যাদি স্মরণ করে হৃদয় নাড়ানো ও মন ঘোরানোর ইবাদত সুন্নাত মত আদায় হচ্ছে না।… বিস্তারিত জানতে বইটি পড়ুন

  • (11)

    ইসলামের নামে জঙ্গিবাদ

    Original price was: ৳ 260.00.Current price is: ৳ 156.00.

    গত নভেম্বর-ডিসেম্বরে হজ্জ উপলক্ষ্যে হারামাইন শরীফাইনে গমনের তাওফীক হয়েছিল। ইসলামী জাগরণের মধ্যে উগ্রতা ও বিচ্ছিন্নতার যে অশুভ ছায়া সে বিষয়ে কিছু লিখার বিষয়ে বারংবার মনে আবেগ তৈরি হয়। বারংবার আল্লাহর দরবারে আবেদন করেছিলাম, এ বিষয়ে তাঁর পছন্দনীয় কিছু কথা লিখার তাওফীক চেয়ে। দেশে ফিরে দেখলাম “ইসলামের নামে জঙ্গিবাদ” পুস্তিকাটির কপিগুলি শেষ হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম পুস্তিকাটি পুনর্মূদ্রণ করব। পরে সিদ্ধান্ত নিলাম পুনর্লিখনের। এ বিষয়ে ইতোমধ্যে লিখিত বিভিন্ন প্রবন্ধের তথ্য সংযোজন করে এবং হারামাইন শরীফাইনে যে বিষয়গুলি লেখার আবেগ অনুভব করেছিলাম সেগুলির মধ্য থেকে বিষয়সংশ্লিষ্ট কিছু কথা সংযোজন করে বইটি নতুনভাবে সাজিয়েছি।…

  • (6)

    সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর

    Original price was: ৳ 80.00.Current price is: ৳ 48.00.

    আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত। কিন্তু পেশাগত কারণে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে “হাদীস” বিভাগে শিক্ষকতা করি এবং সমাজের অনেকে আমাকে “আলিম” বলে মনে করেন, সেহেতু আমার ছাত্ররা এবং সমাজের বিভিন্ন স্তরের দ্বীনদার মুসলিম বিভিন্ন সময়ে সালাতুল ঈদের তাকবীরের বিষয়ে আমাকে বারংবার প্রশ্ন করেছেন। কেউ প্রশ্ন করেছেন: আপনারা সালাতুল ঈদের ৬ তাকবীর কোথায় পেয়েছেন?…..বিস্তারিত জানতে বইটি পড়ুন

  • (5)

    পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা

    Original price was: ৳ 800.00.Current price is: ৳ 480.00.
  • (1)

    যুগের মহান দাঈ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.

    Original price was: ৳ 200.00.Current price is: ৳ 120.00.

    উম্মাহর দরদি অভিভাবক মুহিউস সুন্নাহ ড. খোন্দকার আব্দুল্লাহ রাহ.-এর ইন্তিকালের পাঁচ বছর পর তাঁর এই জীবনী (যুগের মহান দাঈ) গ্রন্থটি লিখেছেন আবাসে-প্রবাসে তাঁর দীর্ঘদিনের সান্নিধ্যধন্য আস-সুন্নাহ ট্রাস্টের সেক্রেটারি জনাব আব্দুর রহমান।

  • (0)

    প্রবন্ধ সমগ্র

    Original price was: ৳ 220.00.Current price is: ৳ 132.00.

    আমার পরম শ্রদ্ধেয় পিতা প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বহুমাত্রিক খেদমতের আঞ্জাম দিয়েছেন| তিনি বাংলা ভাষায় ইসলামের প্রায় সকল মৌলিক বিষয়ের উপরে কলম ধরেছেন পাশাপাশি আরবী ও ইংরেজি ভাষায়ও বেশ কয়েকটি মৌলিক গ্রন্থ, অনুবাদ গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন| আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে তাঁর রচিত গ্রন্থসমূহ প্রকাশিত হয়ে আসছে| তাঁর প্রদত্ত খুতবা, আলোচনা ও দারস সমূহ পুস্তকাকারে প্রকাশ চলমান রয়েছে| বাংলা, আরবী ও ইংরেজি ভাষায় রচিত বেশ কিছু অপ্রকাশিত প্রবন্ধ আমাদের হাতে সংরক্ষিত আছে যেগুলোর মধ্যে কিছু প্রবন্ধ আংশিক অসম্পূর্ণ আছে| আমরা কোন প্রকার পরিবর্তন পরিবর্ধন ছাড়ায় উক্ত প্রবন্ধসমূহ পর্যায়ক্রমে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি| বাংলা ভাষায় রচিত ১১টি প্রবন্ধ নিয়ে প্রথম খন্ডটি “প্রবন্ধ সমগ্র-১” শিরোনামে প্রকাশিত হলো| বিদগ্ধ পাঠক এসকল প্রবন্ধ থেকে উপকৃত হবেন ইনশা আল্লাহ|

  • (0)

    মিম্বারের আহ্বান-৪

    Original price was: ৳ 220.00.Current price is: ৳ 132.00.

    প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিল ও দীনি প্রোগ্রামে ওয়াজ-নসীহতের পাশাপাশি ২০০৩ সাল থেকে আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমুআর খুতবা প্রদান করেছেন|
    তিনি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় মসজিদে জুমুআর খুতবা শুরু করেন ২৬/০৭/২০০৩ ইং তারিখে| তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড হত| সেখান থেকে সাতটি খুতবা অনুলিখন করে সংকলন করা হয়েছে| জুমআর সালাতপূর্ব তাঁর আলোচনার এ সংকলন উম্মাহর জন্য উপকারী হবে বলে আমরা মনে করি| কেননা বক্তৃতায় তিনি এমন অনেক সমাজ-সংলগ্ন ও জীবনঘনিষ্ট বিষয় আলোচনা করেছেন সঙ্গত কারণেই যা লেখনীতে আসেনি|

  • (0)

    ইমাম আবূ হানিফাঃ জীবন ও মূল্যায়ন

    Original price was: ৳ 120.00.Current price is: ৳ 72.00.

    ইমাম আবূ হানীফা রাহ. রচিত ইসলামী আকীদার প্রাচীনতম গ্রন্থ ‘আল-ফিকহুল আকবার-এর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা’ গ্রন্থটি আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রথম প্রকাশিত হয় জানুয়ারি ২০১৪ খ্রিস্টাব্দে| বইটি দুটি পর্বে বিভক্ত| প্রথম পর্বে ইমাম আবূ হানীফা রাহ.-এর জীবনী, তাঁর রচনাবলী এবং ইসলামী বিশ্বে তাঁর মর্যাদা ও মূল্যায়ন বিষয়ে আলোচনা করা হয়েছে| দ্বিতীয় পর্বে ‘আল-ফিকহুল আকবার’ গ্রন্থের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা করা হয়েছে| বইটি ইতোমধ্যে বেশ কয়েকবার ছাপা হয়েছে| ইসলামের সঠিক আকীদা শিক্ষা ও প্রচারে বইটি সর্বমহলে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছে|

  • (0)

    হজ্জ উমরা ও যিয়ারত

    Original price was: ৳ 120.00.Current price is: ৳ 72.00.

    প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. অত্র গ্রন্থে সে কাজটিই আঞ্জাম দেওয়ার প্রয়াস পেয়েছেন| তিনি তাঁর চিরচেনা দরদমাখা সাবলীল উপস্থাপনায় হজ্জের একটি প্রাক্টিক্যাল চিত্র অংকন করেছেন| জরুরী করনীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিন্ন ভিন্ন আলোচনায় যথাযথ প্রাসঙ্গিকতা বজায় রেখে বারবার পুনরাবৃত্তি করেছেন যাতে পাঠকের অন্তরে তা শক্তভাবে গেঁথে যায় এবং হজ্জ পালনের সময় কোন বিষয় অপরিচিত মনে না হয়|

    গ্রন্থটি রচনায় স্যার রাহ.-কে সহযোগিতা করেছেন মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলীল আজহারী| সম্পাদনা করেছেন ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্জ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান| তিনিই তার প্রতিষ্ঠান থেকে ২০১৭ সাল থেকে সীমিত পরিসরে গ্রন্থটি প্রকাশ করে আসছেন|

    স্যার রাহ.-এর গুণমুগ্ধ অসংখ্য পাঠক আমাদের কাছে জানতে চান, হজ্জ ও উমরা বিষয়ে স্যারের লেখা কোন বই আছে কি না| পাঠকদের সেই ঐকান্তিক প্রত্যাশা ও উম্মাহর বৃহত্তর স্বার্থ বিবেচনায় “আস-সুন্নাহ পাবলিকেশন্স” থেকে বইটি পুনঃপ্রকাশ করা হলো| এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোঃ আলমগীর কবীর| আল্লাহর দরবারে তার জন্য উত্তম প্রতিদান কামনা করছি| যারা হজ্জের নিয়ত করেছেন অথবা অন্তরে হজ্জের বাসনা রাখেন তাদের জন্য বইটি পরম উপকারী বন্ধুর ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ^াস|
    আল্লাহ তা‘আলা বইটিকে এর লেখক, সম্পাদক, প্রকাশক, পাঠকসহ সংশ্লিষ্ট সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন| আমীন|

  • (0)

    মিম্বারের আহবান-৩

    Original price was: ৳ 220.00.Current price is: ৳ 132.00.

    প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিল ও দীনি প্রোগ্রামে ওয়াজ-নসীহতের পাশাপাশি ২০০৩ সাল থেকে আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমুআর খুতবা প্রদান করেছেন|

  • (0)

    ৬ টি বইয়ের প্যাকেজ

    ৳ 840.00

    এখানে যে ৬টি বইয়ের প্যাকেজ হিসাবে আনা হয়েছে। প্রত্যেকটা বই-ই খুবই গুরুত্বপূর্ণ। যা একজন বাংলাদেশী নাগরিগদের জন্য জানা আবশ্যিক।

  • (0)

    ১৬ টি বইয়ের প্যাকেজ

    ৳ 700.00

    আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.র ১৬টি বইয়ের একটা কম্বো প্যাকেজ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বইগুলো আপনার সংগ্রহে থাকা অতীব জরুরি।
    আপনি এ বইগুলো আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের অনলাইন শপ থেকে।