-
Rated 5.00 out of 5(6)
জিজ্ঞাসা ও জবাব (২য় খণ্ড)
৳ 250.00Original price was: ৳ 250.00.৳ 150.00Current price is: ৳ 150.00. -
Rated 4.64 out of 5(11)
সালাতের মধ্যে হাত বাঁধার বিধান
গ্রন্থটিকে তিনটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে এ বিষয়ক হাদীসগুলো ইলমুল হাদীসের মানদণ্ডে অধ্যয়নের চেষ্টা করেছি। দ্বিতীয় পর্বে উম্মাতের প্রথম প্রজন্মগুলোর প্রসিদ্ধ মুহাদ্দিস ও হাদীসপন্থী ফকীহগণের বক্তব্যের আলোকে সহীহ ও হাসান হাদীসগুলোর নির্দেশনা নির্ধারণের চেষ্টা করেছি। প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনা থেকে প্রতিভাত হয়েছে যে, সহীহ হাদীস পালনের বিষয়ে ঐকমত্য সত্ত্বেও সহীহ হাদীস নির্ধারণ, হাদীসের নির্দেশনা নির্ধারণ, একাধিক সহীহ হাদীসের সমন্বয় ও হাদীসের ফিকহী নির্দেশনা নির্ধারণের ক্ষেত্রে উম্মাতের প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকীহগণ ব্যাপক মতভেদ করেছেন। এরই আলোকে তৃতীয় পর্বে উম্মাতের মতভেদ, প্রান্তিকতা, কারণ, প্রতিকার ও এ বিষয়ে সালাফ সালিহীনের কর্মধারা আলোচনা করেছি।
এ বইয়ের মধ্যে অগণিত ইমাম, আলিম ও বুজুর্গের নাম বারবার উল্লেখ করা হয়েছে। প্রত্যেকের নামের সাথে প্রত্যেক স্থানে দুআর ইঙ্গিত হিসেবে (রাহ) লেখা সম্ভব হয় নি। পাঠকের প্রতি অনুরোধ, সকল আলিমের নামের সাথে ‘রাহিমাহুল্লাহ’ বলে তাঁদের জন্য দুআ করবেন। মহান আল্লাহ এ গ্রন্থে উল্লেখকৃত সকল আলিমকে এবং মুসলিম উম্মাহর সকল আলিমকে অফুরন্ত রহমত দান করুন। আমীন।
৳ 80.00Original price was: ৳ 80.00.৳ 48.00Current price is: ৳ 48.00. -
Rated 5.00 out of 5(7)
জিজ্ঞাসা ও জবাব (৩য় খণ্ড)
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00. -
Rated 5.00 out of 5(5)
জিজ্ঞাসা ও জবাব (৫ম খণ্ড)
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00. -
Rated 5.00 out of 5(8)
জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খন্ড)
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00. -
Rated 4.55 out of 5(11)
ইসলামের নামে জঙ্গিবাদ
গত নভেম্বর-ডিসেম্বরে হজ্জ উপলক্ষ্যে হারামাইন শরীফাইনে গমনের তাওফীক হয়েছিল। ইসলামী জাগরণের মধ্যে উগ্রতা ও বিচ্ছিন্নতার যে অশুভ ছায়া সে বিষয়ে কিছু লিখার বিষয়ে বারংবার মনে আবেগ তৈরি হয়। বারংবার আল্লাহর দরবারে আবেদন করেছিলাম, এ বিষয়ে তাঁর পছন্দনীয় কিছু কথা লিখার তাওফীক চেয়ে। দেশে ফিরে দেখলাম “ইসলামের নামে জঙ্গিবাদ” পুস্তিকাটির কপিগুলি শেষ হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম পুস্তিকাটি পুনর্মূদ্রণ করব। পরে সিদ্ধান্ত নিলাম পুনর্লিখনের। এ বিষয়ে ইতোমধ্যে লিখিত বিভিন্ন প্রবন্ধের তথ্য সংযোজন করে এবং হারামাইন শরীফাইনে যে বিষয়গুলি লেখার আবেগ অনুভব করেছিলাম সেগুলির মধ্য থেকে বিষয়সংশ্লিষ্ট কিছু কথা সংযোজন করে বইটি নতুনভাবে সাজিয়েছি।…
৳ 260.00Original price was: ৳ 260.00.৳ 156.00Current price is: ৳ 156.00. -
Rated 5.00 out of 5(19)
একত্রে সকল বই
৳ 12,370.00Original price was: ৳ 12,370.00.৳ 7,422.00Current price is: ৳ 7,422.00. -
Rated 5.00 out of 5(5)
ইযহারুল হক (১ম খণ্ড)
বইটি প্রকাশিত হবার কিছুদিন পরেই লন্ডন টাইমস পত্রিকায় মন্তব্যে বলা হয়, “মানুষ যদি এ গ্রন্থটি পড়া অব্যাহত রাখে, তবে দুনিয়ায় খ্রিস্টধর্মের উন্নতি ও প্রসার বন্ধ হয়ে যাবে”
প্রচলিত খ্রিস্টধর্মের অসারতা ও বাইবেলের বিকৃতি নিয়ে রচিত অনবদ্য গ্রন্থটি আসসুন্নাহ পাবলিকেশন্স থেকে বাজারে আসবে, ইনশাআল্লাহ।ইযহারুল হক ; প্রথম খণ্ড
আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি
অনুবাদ-
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.
আসসুন্নাহ পাবলিকেশন্স
পৃষ্ঠা : ৪৯৬৳ 430.00Original price was: ৳ 430.00.৳ 258.00Current price is: ৳ 258.00. -
Rated 5.00 out of 5(7)
ফিকহুস সুনানি ওয়াল আসার ১ম খণ্ড
মানুষের মুক্তি ও উন্নতির জন্য যেহেতু আল্লাহর হেদায়াত ও শরীআতের কোনো বিকল্প নেই সেহেতু কিয়ামত পর্যন্ত আল্লাহর এই সর্বশেষ ওহি সংরক্ষিত হওয়া অতিশয় জরুরি। আমাদের দয়াময় প্রতিপালক নিজেই সে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘নিশ্চয় আমিই নাযিল করেছি স্মারকগ্রন্থ এবং আমিই এর সংরক্ষক’। এ মর্মে মুসলিম উম্মাহও তাদের সর্বসাধ্য ব্যয় করেছে এবং শতভাগ সফলতা অর্জন করেছে। এক্ষেত্রে মুসলিম জাতি বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় এক অনন্য ও বেনযির দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা গ্রন্থরূপে কুরআনকে সঙ্কলনের পর ওহির এই দ্বিতীয় প্রকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সঙ্কলন করেছে এবং চুলচেরা বৈজ্ঞানিক নিরীক্ষার মধ্য দিয়ে তার শুদ্ধাশুদ্ধি নিরূপণ করে জাতির সামনে উপস্থাপন করেছে। ইসলামি পাঠাগারগুলো এধনের শতশত গ্রন্থ বুকে ধারণ করে সমৃদ্ধ হয়ে রয়েছে।
৳ 360.00Original price was: ৳ 360.00.৳ 216.00Current price is: ৳ 216.00. -
Rated 5.00 out of 5(8)
কিতাবুল মোকাদ্দস, ইঞ্জিল শরীফ ও ঈসায়ী ধর্ম
প্রত্যেকেরই অধিকার আছে নিজ ধর্ম প্রচার করার। কিন্তু অন্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা নিজের বিশ্বাস গোপন করে প্রতারণা করা আপত্তিকর। সকল সম্প্রদায়ের ন্যায় খৃস্টান সম্প্রদায়ের মধ্যে অনেক ভাল মানুষ রয়েছেন, কুরআনে তাঁদের প্রশংসা করা হয়েছে (মায়িদা: ৮২)। কিন্তু খৃস্টধর্মের প্রাণপুরুষ সাধু পল মিথ্যার মাধ্যমে ধর্মপ্রচার পূণ্যকর্ম বলে গণ্য করেছেন। তিনি বলেন: “For if the truth of God hath more abounded through my lie unto his glory; why yet am I also judged as a sinner?” কিন্তু আমার মিথ্যায় যদি ঈশ্বরের সত্য তাঁহার গৌরবার্থে উপচিয়া পড়ে, তবে আমিও বা এখন পাপী বলিয়া আর বিচারিত হইতেছি কেন?” (রোমান ৩/৭)। এজন্য মিথ্যাচার অনেক প্রচারকের মূলনীতিতে পরিণত হয়েছে।…
৳ 40.00Original price was: ৳ 40.00.৳ 24.00Current price is: ৳ 24.00. -
-
Rated 5.00 out of 5(8)
ফিকহুস সুনানি ওয়াল আসার ২য় খণ্ড
ফিকহুস সুনানি ওয়াল আসার গ্রন্থটি ফিকহে হানাফীর হাদীসভিত্তিক দলীলের সঙ্কলন। গ্রন্থটিতে মুফতি আমীমুল ইহসান রাহ. হানাফী ফিকহের উল্লেখযোগ্য মাসআলার হাদীসভিত্তিক দলীল পেশ করেছেন। সহীহ হাদীসকে প্রাধান্য দিয়ে আমলযোগ্য হাদীসসমূহ সঙ্কলন করেছেন। প্রয়োজনে সনদের উপর নাতিদীর্ঘ আলোচনা করে হাদীসগুলোর অবস্থা জানিয়েছেন। বাঙালি পাঠকদের কথা বিবেচনা করে গ্রন্থটির বঙ্গানুবাদ উপস্থাপন করেছেন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.। প্রয়োজনীয় ক্ষেত্রে ড. রাহ. কিছু টীকাও লিখেছেন। গ্রন্থটির সম্পাদনা ও হাদীস তাখরীজ করেছেন শাইখ ইমদাদুল হক। সর্বোপরি, গ্রন্থটা তালীবুল ইলমদের জন্য খুব উপকারী একটা সঙ্কলন।
দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে সালাতুল জুমআ, দুই ঈদের সালাত,সূর্য গ্রহণের সালাত, বৃষ্টি প্রার্থনার সালাত, ভীতিকালীন সালাত, অসুস্থ ব্যক্তির সালাত, চিকিৎসা ও ঝাড়ফুক, মৃত্যু ও জানায, যাকাত, হজ্জ বিষয়ক সর্বমোট ৯১৪ টা হাদীস (৯৪৭ থেকে ১৮৬১ পর্যন্ত)।
আমরা আশা করি, বাংলাভাষায় হাদীসচর্চা, হাদীসভিত্তিক তুলনামূলক ফিকহ ও হানাফি ফিকহের দালীলিক চর্চায় গ্রন্থটি ভূমিকা রাখবে।৳ 360.00Original price was: ৳ 360.00.৳ 216.00Current price is: ৳ 216.00.











