-
Rated 4.79 out of 5(14)
হজ্জ্বের আধ্যাত্মিক শিক্ষা
৳ 40.00Original price was: ৳ 40.00.৳ 24.00Current price is: ৳ 24.00.আমরা আজ হজ্জ সম্পর্কে আলোচনা করব। হজ্জ করার পূর্বে যে বিষয়টি আমাদের জানতে হবে, সেটা হল হজ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক ব্যক্তির মনে এই আকাক্সক্ষা থাকবে যে আমি খুব দ্রুতই হজ্জ করব।
বিশেষ করে যুবকদের তারা তাদের যৌবনের শুরুতেই হজ্জ করার চেষ্টা করবে। আমাদের দেশে এক সময় ট্রেডিশন ছিল বৃদ্ধ বয়সে হজ্জ করা। এখন তা কমে আসছে। -
Rated 5.00 out of 5(29)
মুনাজাত ও নামায
৳ 50.00Original price was: ৳ 50.00.৳ 30.00Current price is: ৳ 30.00. -
Rated 5.00 out of 5(40)
দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর
৳ 60.00Original price was: ৳ 60.00.৳ 36.00Current price is: ৳ 36.00.সংক্ষিপ্ত এ পুস্তিকায় পাঁচ ওয়াক্ত সালাত পরবতীর্ এবং সকাল—সন্ধ্যার মসনূন যিক্র সহ একজন মুমিনের ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত দৈনন্দিন পালনীয় কিছু মাসনূন যিক্র ও দু‘আ সংকলন করা হয়েছে। এছাড়া পুস্তিকার শুরুতে সংক্ষেপে যিক্রের পরিচয়, গুরুত্ব ও ফযীলত তুলে ধরা হয়েছে।
-
(0)
হজ্জ উমরা ও যিয়ারত
৳ 120.00Original price was: ৳ 120.00.৳ 72.00Current price is: ৳ 72.00.প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. অত্র গ্রন্থে সে কাজটিই আঞ্জাম দেওয়ার প্রয়াস পেয়েছেন| তিনি তাঁর চিরচেনা দরদমাখা সাবলীল উপস্থাপনায় হজ্জের একটি প্রাক্টিক্যাল চিত্র অংকন করেছেন| জরুরী করনীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিন্ন ভিন্ন আলোচনায় যথাযথ প্রাসঙ্গিকতা বজায় রেখে বারবার পুনরাবৃত্তি করেছেন যাতে পাঠকের অন্তরে তা শক্তভাবে গেঁথে যায় এবং হজ্জ পালনের সময় কোন বিষয় অপরিচিত মনে না হয়|
গ্রন্থটি রচনায় স্যার রাহ.-কে সহযোগিতা করেছেন মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলীল আজহারী| সম্পাদনা করেছেন ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্জ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান| তিনিই তার প্রতিষ্ঠান থেকে ২০১৭ সাল থেকে সীমিত পরিসরে গ্রন্থটি প্রকাশ করে আসছেন|
স্যার রাহ.-এর গুণমুগ্ধ অসংখ্য পাঠক আমাদের কাছে জানতে চান, হজ্জ ও উমরা বিষয়ে স্যারের লেখা কোন বই আছে কি না| পাঠকদের সেই ঐকান্তিক প্রত্যাশা ও উম্মাহর বৃহত্তর স্বার্থ বিবেচনায় “আস-সুন্নাহ পাবলিকেশন্স” থেকে বইটি পুনঃপ্রকাশ করা হলো| এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোঃ আলমগীর কবীর| আল্লাহর দরবারে তার জন্য উত্তম প্রতিদান কামনা করছি| যারা হজ্জের নিয়ত করেছেন অথবা অন্তরে হজ্জের বাসনা রাখেন তাদের জন্য বইটি পরম উপকারী বন্ধুর ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ^াস|
আল্লাহ তা‘আলা বইটিকে এর লেখক, সম্পাদক, প্রকাশক, পাঠকসহ সংশ্লিষ্ট সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন| আমীন| -
(0)
মিম্বারের আহবান-৩
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00.প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিল ও দীনি প্রোগ্রামে ওয়াজ-নসীহতের পাশাপাশি ২০০৩ সাল থেকে আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমুআর খুতবা প্রদান করেছেন|
-
Rated 5.00 out of 5(37)
সালাত, দু’আ ও যিকর
৳ 240.00Original price was: ৳ 240.00.৳ 144.00Current price is: ৳ 144.00.আমরা সালাতকে মহান রবের বেলায়াতের মূল মাধ্যম বানিয়ে ফেলি। অত্র গ্রন্থে আমরা সালাতের ফিকহী বিষয়গুলো অতি সংক্ষেপে এবং সালাতের খুশু বা বিনম্রতা-একাগ্রতা, যিক্র ও দু‘আর বিষয়গুলো বিস্তারিত আলোচনা করতে চাই। মহান আল্লাহর তাওফিক প্রার্থনা করছি।
-
Rated 5.00 out of 5(43)
হাদীসের নামে জালিয়াতি
৳ 540.00Original price was: ৳ 540.00.৳ 324.00Current price is: ৳ 324.00.হাদীসের নামে জালিয়াতির প্রচেষ্টা সেই প্রাচীন যুগ থেকেই অব্যাহত রয়েছে। অপরদিকে সাহাবীগণের যুগ থেকেই মুসলিমগণ হাদীসের নামে সকল প্রকার মিথ্যা ও জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা নিয়েছেন। মুসলিম উম্মাহর প্রসিদ্ধ মুহাদ্দিসগণ সকল জাল হাদীস চিহ্নিত করেছেন। কিন্তু এ বিষয়ক সঠিক জ্ঞানের অভাবে অনেক আলিম বা নেককার মানুষও না জেনে অনেক জাল হাদীস বলেন, প্রচার করেন বা লিখেন। এভাবে সমাজে অনেক জাল হাদীস ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই গাফলতির কারণে এ কঠিন পাপের মধ্যে নিপতিত হচ্ছি। দলমত নির্বিশেষে সকল মুসলমিকে বইটি পাঠ করতে অনুরোধ করছি। যে সকল কথাকে ‘জাল হাদীস’ বলে জানতে পারবেন সেগুলোকে কোনো অজুহাতেই আর বলবেন না বা পালন করবেন না।
-
Rated 4.94 out of 5(69)
রাহে বেলায়াত
৳ 550.00Original price was: ৳ 550.00.৳ 330.00Current price is: ৳ 330.00.কুরআন-হাদীসের আলোকে আমরা দেখি যে, বিশুদ্ধ ঈমান ও পরিপূর্ণ তাকওয়া বা মহান আল্লাহর নিষেধকৃত সকল বিষয় বর্জনই তাযকিয়ায়ে নাফ্স বা আত্মশুদ্ধি এবং বেলায়াত বা আল্লাহর নৈকট্য ও প্রেমের পথ। হাদীস শরীফে আল্লাহর বেলায়াত বা নৈকট্যের পথের কর্মকে দুভাগ করা হয়েছে: ফরয ও নফল। ফরয পালনের পাশাপাশি অবিরত নফল ইবাদত করার মাধ্যমে বান্দা তার প্রভুর নৈকট্য ও প্রেম অর্জন করে। এ বইটিতে সংক্ষেপে আত্মশুদ্ধি ও বেলায়াতের এ পথ সম্পর্কে এবং বিস্তারিতভাবে নফল ইবাদত ও আল্লাহর যিক্র, দু‘আ-মুনাজাত ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। “রাহে বেলায়াত” বইয়ে…
-
Rated 4.94 out of 5(63)
ইসলামী আকীদা
৳ 550.00Original price was: ৳ 550.00.৳ 330.00Current price is: ৳ 330.00.








