-
Rated 5.00 out of 5(8)
জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খন্ড)
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00. -
Rated 4.55 out of 5(11)
ইসলামের নামে জঙ্গিবাদ
গত নভেম্বর-ডিসেম্বরে হজ্জ উপলক্ষ্যে হারামাইন শরীফাইনে গমনের তাওফীক হয়েছিল। ইসলামী জাগরণের মধ্যে উগ্রতা ও বিচ্ছিন্নতার যে অশুভ ছায়া সে বিষয়ে কিছু লিখার বিষয়ে বারংবার মনে আবেগ তৈরি হয়। বারংবার আল্লাহর দরবারে আবেদন করেছিলাম, এ বিষয়ে তাঁর পছন্দনীয় কিছু কথা লিখার তাওফীক চেয়ে। দেশে ফিরে দেখলাম “ইসলামের নামে জঙ্গিবাদ” পুস্তিকাটির কপিগুলি শেষ হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম পুস্তিকাটি পুনর্মূদ্রণ করব। পরে সিদ্ধান্ত নিলাম পুনর্লিখনের। এ বিষয়ে ইতোমধ্যে লিখিত বিভিন্ন প্রবন্ধের তথ্য সংযোজন করে এবং হারামাইন শরীফাইনে যে বিষয়গুলি লেখার আবেগ অনুভব করেছিলাম সেগুলির মধ্য থেকে বিষয়সংশ্লিষ্ট কিছু কথা সংযোজন করে বইটি নতুনভাবে সাজিয়েছি।…
৳ 260.00Original price was: ৳ 260.00.৳ 156.00Current price is: ৳ 156.00. -
Rated 5.00 out of 5(8)
বাংলাদেশে উশর বা ফসলের যাকাত : গুরুত্ব ও প্রয়োগ
বাংলাদেশের প্রেক্ষাপটে উশরের আলোচনা করতে গেলে অবশ্যই ইসলামের খারাজ ব্যবস্থার আলোচনা করতে হয়েছে। এরপর বাংলাদেশের ভূমির ধরন নির্ধারণ করতে চেষ্টা করেছি ও বাংলাদেশের ভূমির উশর বা খারাজ প্রদানের পদ্ধতিও আলোচনা করেছি। সবশেষে বাংলাদেশের প্রেক্ষাপটে উশরের কিছু প্রয়োজনীয় আহকাম আলোচনা করেছি। আলোচনার সুবিধার্থে বইটিকে নিুলিখিত পাঁচটি অধ্যায়ে ভাগ করেছি: প্রথম অধ্যায়: আরকানুল ইসলাম ও যাকাত, দ্বিতীয় অধ্যায়: উশর বা ফসলের যাকাত, তৃতীয় অধ্যায়: ইসলামী খারাজ ব্যবস্থা, চতুর্থ অধ্যায়: খারাজী ভূমি বনাম উশরী ভূমি ও পঞ্চম অধ্যায়: বাংলাদেশে ফসলের যাকাত প্রদান। বইটি রচনায় আমার ক্ষুদ্র সাধ্যের মধ্যে যথাসম্ভব হাদীস, তাফসীর ও ফিকহের প্রয়োজনীয় গ্রন্থাবলী অধ্যয়নের চেষ্টা করেছি। যে সকল গ্রন্থ থেকে সরাসরি উদ্ধৃতি দিয়েছি সে সকল গ্রন্থের একটি তালিকা বইটির শেষে প্রদান করেছি, যেন আগ্রহী গবেষকগণ তা থেকে সাহায্য গ্রহণ করতে পারেন।
৳ 250.00Original price was: ৳ 250.00.৳ 150.00Current price is: ৳ 150.00. -
Rated 4.33 out of 5(6)
সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর
আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত। কিন্তু পেশাগত কারণে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে “হাদীস” বিভাগে শিক্ষকতা করি এবং সমাজের অনেকে আমাকে “আলিম” বলে মনে করেন, সেহেতু আমার ছাত্ররা এবং সমাজের বিভিন্ন স্তরের দ্বীনদার মুসলিম বিভিন্ন সময়ে সালাতুল ঈদের তাকবীরের বিষয়ে আমাকে বারংবার প্রশ্ন করেছেন। কেউ প্রশ্ন করেছেন: আপনারা সালাতুল ঈদের ৬ তাকবীর কোথায় পেয়েছেন?…..বিস্তারিত জানতে বইটি পড়ুন
৳ 80.00Original price was: ৳ 80.00.৳ 48.00Current price is: ৳ 48.00. -
(0)
প্রবন্ধ সমগ্র
আমার পরম শ্রদ্ধেয় পিতা প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বহুমাত্রিক খেদমতের আঞ্জাম দিয়েছেন| তিনি বাংলা ভাষায় ইসলামের প্রায় সকল মৌলিক বিষয়ের উপরে কলম ধরেছেন পাশাপাশি আরবী ও ইংরেজি ভাষায়ও বেশ কয়েকটি মৌলিক গ্রন্থ, অনুবাদ গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন| আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে তাঁর রচিত গ্রন্থসমূহ প্রকাশিত হয়ে আসছে| তাঁর প্রদত্ত খুতবা, আলোচনা ও দারস সমূহ পুস্তকাকারে প্রকাশ চলমান রয়েছে| বাংলা, আরবী ও ইংরেজি ভাষায় রচিত বেশ কিছু অপ্রকাশিত প্রবন্ধ আমাদের হাতে সংরক্ষিত আছে যেগুলোর মধ্যে কিছু প্রবন্ধ আংশিক অসম্পূর্ণ আছে| আমরা কোন প্রকার পরিবর্তন পরিবর্ধন ছাড়ায় উক্ত প্রবন্ধসমূহ পর্যায়ক্রমে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি| বাংলা ভাষায় রচিত ১১টি প্রবন্ধ নিয়ে প্রথম খন্ডটি “প্রবন্ধ সমগ্র-১” শিরোনামে প্রকাশিত হলো| বিদগ্ধ পাঠক এসকল প্রবন্ধ থেকে উপকৃত হবেন ইনশা আল্লাহ|
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00.




