-
(0)
হজ্জ উমরা ও যিয়ারত
প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. অত্র গ্রন্থে সে কাজটিই আঞ্জাম দেওয়ার প্রয়াস পেয়েছেন| তিনি তাঁর চিরচেনা দরদমাখা সাবলীল উপস্থাপনায় হজ্জের একটি প্রাক্টিক্যাল চিত্র অংকন করেছেন| জরুরী করনীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিন্ন ভিন্ন আলোচনায় যথাযথ প্রাসঙ্গিকতা বজায় রেখে বারবার পুনরাবৃত্তি করেছেন যাতে পাঠকের অন্তরে তা শক্তভাবে গেঁথে যায় এবং হজ্জ পালনের সময় কোন বিষয় অপরিচিত মনে না হয়|
গ্রন্থটি রচনায় স্যার রাহ.-কে সহযোগিতা করেছেন মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলীল আজহারী| সম্পাদনা করেছেন ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্জ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান| তিনিই তার প্রতিষ্ঠান থেকে ২০১৭ সাল থেকে সীমিত পরিসরে গ্রন্থটি প্রকাশ করে আসছেন|
স্যার রাহ.-এর গুণমুগ্ধ অসংখ্য পাঠক আমাদের কাছে জানতে চান, হজ্জ ও উমরা বিষয়ে স্যারের লেখা কোন বই আছে কি না| পাঠকদের সেই ঐকান্তিক প্রত্যাশা ও উম্মাহর বৃহত্তর স্বার্থ বিবেচনায় “আস-সুন্নাহ পাবলিকেশন্স” থেকে বইটি পুনঃপ্রকাশ করা হলো| এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোঃ আলমগীর কবীর| আল্লাহর দরবারে তার জন্য উত্তম প্রতিদান কামনা করছি| যারা হজ্জের নিয়ত করেছেন অথবা অন্তরে হজ্জের বাসনা রাখেন তাদের জন্য বইটি পরম উপকারী বন্ধুর ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ^াস|
আল্লাহ তা‘আলা বইটিকে এর লেখক, সম্পাদক, প্রকাশক, পাঠকসহ সংশ্লিষ্ট সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন| আমীন|৳ 120.00Original price was: ৳ 120.00.৳ 72.00Current price is: ৳ 72.00. -
-


