-
Rated 5.00 out of 5(2)
মিম্বারের আহবান ২
তিনি খুতবার আগে প্রায় এক ঘণ্টা দীনি আলোচনা করতেন এবং সালাতের পরে দীর্ঘ সময় ধরে চলত কুরআনের তাফসীর ও প্রশ্নোত্তর| দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসত তাঁর আলোচনা শোনার জন্য| তিনি আযানের আগেই মসজিদে চলে যেতেন| আযান শেষ হলে আলোচনা শুরু করতেন| গতানুগতিক ধারার বাইরে তিনি আলোচনা করতেন ইসলামের মৌলিক বিষয় ও জীবনঘনিষ্ঠ দিকগুলো নিয়ে| তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত, সৎকর্মে উৎসাহ, অসৎকর্মে অনুৎসাহ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ ইত্যাদি ছিল তাঁর আলোচনার মূল বিষয়বস্তু| এর পাশাপাশি তিনি তাঁর আলোচনায় সামাজিক অবক্ষয়, অনৈতিকতা, অশ্লীলতা ও যুবসমস্যা প্রভৃতি বিষয় তুলে ধরে নসীহত করতেন| তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড করা হত| আলোচনার রেকর্ডগুলো আস-সুন্নাহ ট্রাস্টের ওয়েবসাইটে সংরক্ষিত আছে|
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00. -
Rated 5.00 out of 5(9)
জিজ্ঞাসা ও জবাব (১ম খণ্ড)
প্রশ্ন-০৫: রমাযান মাসে রোযা রেখে নখ-চুল কি কাটা যাবে?উত্তর: বোন, উত্তর দেয়ার আগে একটু পেছনে যাই। রমাযানের রোযা কেন নষ্ট হয়! ইবাদত তো আপনার জন্য। আপনি যেন ইবাদতের মাধ্যমে সুন্দর মানুষ হন। আল্লাহ তাআলা পানাহার নিষেধ করেছেন। কাজেই পানাহার নয় এমন সবই করা যায়। নখ-চুল শুধু না, একটা হাত কেটে গেলেও রোযার কোনো ক্ষতি হবে না। আমরা অনেক সময় মনে করি, রক্ত বেরিয়ে গেলে রোযার ক্ষতি হয়। আসলে কিন্তু তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় নিজে চিকিৎসার জন্য শরীর ছিদ্র করে হিযামা (শিঙ্গা লাগিয়েছেন) করেছেন। কাজেই আমাদের বুঝতে হবে, রক্ত বেরোলেও রোযা ভাঙে না, ইঞ্জেকশন নিলেও রোযা ভাঙে না। নখ-চুল কাটলে তো রোযা ভাঙার প্রশ্নই আসে না। রোযার কোনো ক্ষতিও হয় না।জিজ্ঞাসা ও জবাব ১ম খণ্ডড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ.৳ 200.00Original price was: ৳ 200.00.৳ 120.00Current price is: ৳ 120.00. -
Rated 5.00 out of 5(3)
কুরবানী ও জাবীহুল্লাহ
কুরবানী বিষয়ক হাইকোর্টের রীট
তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কুরআনের আলোকেকুরবানী ও জাবীহুল্লাহ
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
পি-এইচ. ডি. (রিয়াদ), এম. এ. (রিয়াদ), এম.এম. (ঢাকা)
অধ্যাপক, আল-হাদীস বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া৳ 40.00Original price was: ৳ 40.00.৳ 24.00Current price is: ৳ 24.00. -
Rated 5.00 out of 5(11)
মুসলমানী নেসাব
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00. -
Rated 5.00 out of 5(17)
কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত ফযিলত ও আমল
এ সকল মতভেদ ও মতপার্থক্যের উর্দ্ধে উঠে কুরআন ও হাদীসের আলোকে এ রাতের মর্যাদা ও এ রাতের করণীয় নির্ধারণ করা এ পুস্তিকাটি উদ্দেশ্য। এতে আমরা মধ্য-শা’বানের রাত্রির ফযীলত ও এ রাত্রে বা পরের দিনে পালনীয় বিশেষ ইবাদত সম্পর্কে উদ্ধৃত কুরআনের আয়াত ও মুফস্সিরগণের বক্তব্য আলোচনা করেছি।
৳ 60.00Original price was: ৳ 60.00.৳ 36.00Current price is: ৳ 36.00. -
Rated 4.64 out of 5(11)
খুতবাতুল ইসলাম
আমরা অনারব দেশের মানুষেরা বর্তমানে খুতবার ক্ষেত্রে রাসূলুল্লাহ সা.-এর সুন্নাত হুবহু অনুসরণ করার ক্ষেত্রে একটি বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা আরবী না বুঝার কারণে ইমাম ও মুসল্লী কারোই ‘যিকর” সুন্নাত মত আদায় হচ্ছে না। আরবী না জানার ফলে আমরা খুতবা দিই না, বরং পড়ি।
অর্থাৎ বই দেখে আবেগহীন সুরে খুতবা পড়ি। অথচ এরূপ পড়া সুন্নাত নয়, বরং আবেগময় আরবী ওয়াযই সুন্নাত। এভাবে ইমাম সাহেবের ‘যিকর” অর্থাৎ তাযকীর বা স্মরণ করানোর ও ওয়ায করার সুন্নাত আদায় হচ্ছে না। অপর দিকে আরবী না বুঝার ফলে মুসল্লীগণের যিকির বা আল্লাহর আযাব, গযব, পুরস্কার ইত্যাদি স্মরণ করে হৃদয় নাড়ানো ও মন ঘোরানোর ইবাদত সুন্নাত মত আদায় হচ্ছে না।… বিস্তারিত জানতে বইটি পড়ুন
৳ 560.00Original price was: ৳ 560.00.৳ 336.00Current price is: ৳ 336.00. -
Rated 5.00 out of 5(8)
ঈদে মিলাদুন্নবী
সাহাবায়ে কেরাম আমাদেরকে রাসূলুল্লাহ সা. এর প্রতি ভক্তি, ভালবাসা ও তা’যীমের সর্বোত্তম আদর্শ শিক্ষাদান করেছেন। তাঁরা প্রত্যেকে জীবনের প্রতিটি ক্ষণে সাধ্যমত রাসূলুল্লাহ সা. এর জীবন, কর্ম, আকৃতি, প্রকৃতি চিন্তা করতেন, তাঁর উপর সালাত ও সালাম পাঠ করতেন। তাঁরা সুযোগ পেলেই কয়েকজন একত্রিত হয়ে রাসুলুল্লাহ সা. এর জীবনী, সুন্নাত, সীরাত, শামাইল, তাঁর আকৃতি-প্রকৃতি নিয়ে আলোচনা করতে ভালবাসতেন। আমাদেরও দায়িত্ব হলো সুযোগ ও আবেগ মতো যত বেশি সম্ভব রাসূলুল্লাহ সা. এর জীবন কেন্দ্রিক মাহফিল ও মজলিস কায়েম করা। রাসূলুল্লাহ সা. কেন্দ্রিক যে কোনো আলোচনা তাঁর প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি করবে, যা আমাদের ঈমানের অন্যতম অংশ। এছাড়া আমাদের জীবনে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত তাঁর মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য। এগুলো সর্বদা আলোচনা করা ও শুকরিয়া জানানো আমাদের একান্ত প্রয়োজন।
৳ 40.00Original price was: ৳ 40.00.৳ 24.00Current price is: ৳ 24.00. -
Rated 4.64 out of 5(11)
কিয়ামুল লাইল ও তারাবীহ সালাতের রাকআত সংখ্যা
৳ 70.00Original price was: ৳ 70.00.৳ 42.00Current price is: ৳ 42.00. -
Rated 5.00 out of 5(6)
জিজ্ঞাসা ও জবাব (২য় খণ্ড)
৳ 250.00Original price was: ৳ 250.00.৳ 150.00Current price is: ৳ 150.00. -
Rated 4.64 out of 5(11)
সালাতের মধ্যে হাত বাঁধার বিধান
গ্রন্থটিকে তিনটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে এ বিষয়ক হাদীসগুলো ইলমুল হাদীসের মানদণ্ডে অধ্যয়নের চেষ্টা করেছি। দ্বিতীয় পর্বে উম্মাতের প্রথম প্রজন্মগুলোর প্রসিদ্ধ মুহাদ্দিস ও হাদীসপন্থী ফকীহগণের বক্তব্যের আলোকে সহীহ ও হাসান হাদীসগুলোর নির্দেশনা নির্ধারণের চেষ্টা করেছি। প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনা থেকে প্রতিভাত হয়েছে যে, সহীহ হাদীস পালনের বিষয়ে ঐকমত্য সত্ত্বেও সহীহ হাদীস নির্ধারণ, হাদীসের নির্দেশনা নির্ধারণ, একাধিক সহীহ হাদীসের সমন্বয় ও হাদীসের ফিকহী নির্দেশনা নির্ধারণের ক্ষেত্রে উম্মাতের প্রসিদ্ধ মুহাদ্দিস ও ফকীহগণ ব্যাপক মতভেদ করেছেন। এরই আলোকে তৃতীয় পর্বে উম্মাতের মতভেদ, প্রান্তিকতা, কারণ, প্রতিকার ও এ বিষয়ে সালাফ সালিহীনের কর্মধারা আলোচনা করেছি।
এ বইয়ের মধ্যে অগণিত ইমাম, আলিম ও বুজুর্গের নাম বারবার উল্লেখ করা হয়েছে। প্রত্যেকের নামের সাথে প্রত্যেক স্থানে দুআর ইঙ্গিত হিসেবে (রাহ) লেখা সম্ভব হয় নি। পাঠকের প্রতি অনুরোধ, সকল আলিমের নামের সাথে ‘রাহিমাহুল্লাহ’ বলে তাঁদের জন্য দুআ করবেন। মহান আল্লাহ এ গ্রন্থে উল্লেখকৃত সকল আলিমকে এবং মুসলিম উম্মাহর সকল আলিমকে অফুরন্ত রহমত দান করুন। আমীন।
৳ 80.00Original price was: ৳ 80.00.৳ 48.00Current price is: ৳ 48.00. -
Rated 5.00 out of 5(7)
জিজ্ঞাসা ও জবাব (৩য় খণ্ড)
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00. -
Rated 5.00 out of 5(5)
জিজ্ঞাসা ও জবাব (৫ম খণ্ড)
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00. -
Rated 5.00 out of 5(8)
জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খন্ড)
৳ 220.00Original price was: ৳ 220.00.৳ 132.00Current price is: ৳ 132.00. -
Rated 4.55 out of 5(11)
ইসলামের নামে জঙ্গিবাদ
গত নভেম্বর-ডিসেম্বরে হজ্জ উপলক্ষ্যে হারামাইন শরীফাইনে গমনের তাওফীক হয়েছিল। ইসলামী জাগরণের মধ্যে উগ্রতা ও বিচ্ছিন্নতার যে অশুভ ছায়া সে বিষয়ে কিছু লিখার বিষয়ে বারংবার মনে আবেগ তৈরি হয়। বারংবার আল্লাহর দরবারে আবেদন করেছিলাম, এ বিষয়ে তাঁর পছন্দনীয় কিছু কথা লিখার তাওফীক চেয়ে। দেশে ফিরে দেখলাম “ইসলামের নামে জঙ্গিবাদ” পুস্তিকাটির কপিগুলি শেষ হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম পুস্তিকাটি পুনর্মূদ্রণ করব। পরে সিদ্ধান্ত নিলাম পুনর্লিখনের। এ বিষয়ে ইতোমধ্যে লিখিত বিভিন্ন প্রবন্ধের তথ্য সংযোজন করে এবং হারামাইন শরীফাইনে যে বিষয়গুলি লেখার আবেগ অনুভব করেছিলাম সেগুলির মধ্য থেকে বিষয়সংশ্লিষ্ট কিছু কথা সংযোজন করে বইটি নতুনভাবে সাজিয়েছি।…
৳ 260.00Original price was: ৳ 260.00.৳ 156.00Current price is: ৳ 156.00. -
Rated 5.00 out of 5(19)
একত্রে সকল বই
৳ 12,370.00Original price was: ৳ 12,370.00.৳ 7,422.00Current price is: ৳ 7,422.00. -
Rated 5.00 out of 5(5)
ইযহারুল হক (১ম খণ্ড)
বইটি প্রকাশিত হবার কিছুদিন পরেই লন্ডন টাইমস পত্রিকায় মন্তব্যে বলা হয়, “মানুষ যদি এ গ্রন্থটি পড়া অব্যাহত রাখে, তবে দুনিয়ায় খ্রিস্টধর্মের উন্নতি ও প্রসার বন্ধ হয়ে যাবে”
প্রচলিত খ্রিস্টধর্মের অসারতা ও বাইবেলের বিকৃতি নিয়ে রচিত অনবদ্য গ্রন্থটি আসসুন্নাহ পাবলিকেশন্স থেকে বাজারে আসবে, ইনশাআল্লাহ।ইযহারুল হক ; প্রথম খণ্ড
আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি
অনুবাদ-
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.
আসসুন্নাহ পাবলিকেশন্স
পৃষ্ঠা : ৪৯৬৳ 430.00Original price was: ৳ 430.00.৳ 258.00Current price is: ৳ 258.00.















