ফিকহুস সুনানি ওয়াল আসার ২য় খণ্ড

(8 customer reviews)
৳ 360.00 Original price was: ৳ 360.00.৳ 216.00Current price is: ৳ 216.00.

ফিকহুস সুনানি ওয়াল আসার গ্রন্থটি ফিকহে হানাফীর হাদীসভিত্তিক দলীলের সঙ্কলন। গ্রন্থটিতে মুফতি আমীমুল ইহসান রাহ. হানাফী ফিকহের উল্লেখযোগ্য মাসআলার হাদীসভিত্তিক দলীল পেশ করেছেন। সহীহ হাদীসকে প্রাধান্য দিয়ে আমলযোগ্য হাদীসসমূহ সঙ্কলন করেছেন। প্রয়োজনে সনদের উপর নাতিদীর্ঘ আলোচনা করে হাদীসগুলোর অবস্থা জানিয়েছেন। বাঙালি পাঠকদের কথা বিবেচনা করে গ্রন্থটির বঙ্গানুবাদ উপস্থাপন করেছেন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.। প্রয়োজনীয় ক্ষেত্রে ড. রাহ. কিছু টীকাও লিখেছেন। গ্রন্থটির সম্পাদনা ও হাদীস তাখরীজ করেছেন শাইখ ইমদাদুল হক। সর্বোপরি, গ্রন্থটা তালীবুল ইলমদের জন্য খুব উপকারী একটা সঙ্কলন।
দ্বিতীয় খণ্ডে আলোচিত হয়েছে সালাতুল জুমআ, দুই ঈদের সালাত,সূর্য  গ্রহণের সালাত, বৃষ্টি প্রার্থনার সালাত, ভীতিকালীন সালাত, অসুস্থ ব্যক্তির সালাত, চিকিৎসা ও ঝাড়ফুক, মৃত্যু ও জানায, যাকাত, হজ্জ বিষয়ক সর্বমোট ৯১৪ টা হাদীস (৯৪৭ থেকে ১৮৬১ পর্যন্ত)।
আমরা আশা করি, বাংলাভাষায় হাদীসচর্চা, হাদীসভিত্তিক তুলনামূলক ফিকহ ও হানাফি ফিকহের দালীলিক চর্চায় গ্রন্থটি ভূমিকা রাখবে।

811 in stock

SKU: FSWA029 Categories: , Brand:
৳ 360.00 Original price was: ৳ 360.00.৳ 216.00Current price is: ৳ 216.00.

811 in stock

বাস্তব জীবনে আল্লাহর বিধান প্রতিপালনের জন্য ওহির দ্বিতীয় প্রকার, অর্থাৎ হাদীস ও সুন্নাহর গুরুত্ব অপরিসীম। বস্তুত ইসলামি শরীআতের খুঁটিনাটি বিধান জানার ক্ষেত্রে কুরআনের চেয়ে হাদীস বা সুন্নাহর উপরেই আমাদের নির্ভরতা বেশি। কুরআনে ‘সাধারণত’ মূলনীতি বা মূল নির্দেশ প্রদান করা হয়েছে। বিশদ বিবরণ ও বিস্তারিত বিধানাবলি জানার জন্য হাদীসের উপর নির্ভর করা ছাড়া কোনো গতি নেই। এই গুরুত্ব বিবেচনায় মুসলিম মনীষীগণ বিভিন্ন বিন্যাসে হাদীস ও সুন্নাহর বিভিন্ন সঙ্কলন প্রস্তুত করেছেন। আল্লামা সাইয়িদ মুহাম্মাদ আমীমুল ইহসান রাহ. সেসব মূল কিতাব থেকে হাদীস চয়ন করে দীনের মূলনীতি, শাখাগত বিধিবিধান, উৎসাহপ্রদান ও সতর্কীকরণ, তাযকিয়া-ইহসান এবং দুআ ও যিকির ইত্যাদি বিষয়ে ফিকহুস সুনানি ওয়াল আসার নামে একটি সুবিন্যাস্ত মূল্যবান সঙ্কলন তৈরি করেছেন। বাঙালি পাঠকদের কথা বিবেচনা করে তার বঙ্গানুবাদ উপস্থাপন করেছেন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.।

Publication

আস-সুন্নাহ পাবলিকেশন্স

লেখকঃ

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)

ISBN

978-984-93633-5-4

8 reviews for ফিকহুস সুনানি ওয়াল আসার ২য় খণ্ড

  1. Shovon Towfiq –

    2 Star

  2. Mostakim Billah –

    5 Star

  3. Rokon Uzzaman –

    5 Star

  4. Rokon Uzzaman –

    Alhamdulillah wonderful

  5. Anonymous –

    5 Star

  6. Tasnim Huda –

    5 Star

  7. Md. Mujahidul Islam –

    5 Star

  8. Mohibbur Rahman –

    alhamdulillah

Average Rating

5.00

8 Review
5 Star
100%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
Add a review

Your email address will not be published. Required fields are marked *