ইমাম আবূ হানিফাঃ জীবন ও মূল্যায়ন

৳ 120.00 Original price was: ৳ 120.00.৳ 72.00Current price is: ৳ 72.00.

ইমাম আবূ হানীফা রাহ. রচিত ইসলামী আকীদার প্রাচীনতম গ্রন্থ ‘আল-ফিকহুল আকবার-এর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা’ গ্রন্থটি আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রথম প্রকাশিত হয় জানুয়ারি ২০১৪ খ্রিস্টাব্দে| বইটি দুটি পর্বে বিভক্ত| প্রথম পর্বে ইমাম আবূ হানীফা রাহ.-এর জীবনী, তাঁর রচনাবলী এবং ইসলামী বিশ্বে তাঁর মর্যাদা ও মূল্যায়ন বিষয়ে আলোচনা করা হয়েছে| দ্বিতীয় পর্বে ‘আল-ফিকহুল আকবার’ গ্রন্থের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা করা হয়েছে| বইটি ইতোমধ্যে বেশ কয়েকবার ছাপা হয়েছে| ইসলামের সঠিক আকীদা শিক্ষা ও প্রচারে বইটি সর্বমহলে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছে|

উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম হানাফী মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও ইমাম আবূ হানীফা রাহ. সম্পর্কে জানতে সর্বসাধারণের জন্য বাংলা ভাষায় তেমন কোন নির্ভরযোগ্য গ্রন্থ পাওয়া যায় না| এ গ্রন্থটি সে শূন্যতা পূরনে অনেকাংশে সক্ষম হয়েছে| কিন্তু গ্রন্থটি বড় হওয়ায় সকলের পক্ষে তা সংগ্রহ করা সম্ভব হয় না| এজন্য, সর্বসাধারণের নিকট সহজলভ্য করার উদ্দেশ্যে প্রথম পর্বটি তথা ইমাম আবূ হানীফা রাহ.-এর জীবনী অংশটুকু “ইমাম আবূ হানীফা রাহ. : জীবন ও মূল্যায়ন” শিরোনামে সতন্ত্র গ্রন্থ হিসাবে প্রকাশিত হলো| গ্রন্থটি সম্পাদনা করেছেন শাইখ ইমদাদুল হক| প্রকাশনা সংশ্লিষ্ট সামগ্রীক দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ আলমগীর কবীর| সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত সেক্রেটারী জেনারেল জনাব আব্দুর রহমান| সকলের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি|

মুসলিম উম্মাহকে ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ করার যে ঐকান্তিক সাধনা চালিয়ে গেছেন আমার পরম শ্রদ্ধেয় পিতা প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. তারই ধারাবাহিকতায় উম্মাহর কল্যাণ বিবেচনায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস| বর্তমান বাড়াবাড়ি-ছাড়াছাড়ির যুগে ইমাম আবূ হানীফা রাহ. সম্পর্কে ভারসাম্যপূর্ণ ও নির্মোহ ধারণা পেতে বইটি উপকারী বিবেচিত হবে ইনশাআল্লাহ|

পরিশেষে মহান রবের দরবারে সকাতরে প্রার্থনা করি, যে উদ্দেশ্যে গ্রন্থটি প্রকাশিত হলো তিনি যেন তা কবুল করেন, আমার শ্রদ্ধেয় পিতা রাহিমাহুল্লাহকে সর্বোত্তম পুরস্কার প্রদান করেন| বইটি প্রকাশে যারা সহযোগিতা করেছেন, যারা পড়বেন ও প্রচার করবেন তাদের সকলকে তিনি দুনিয়া ও আখিরাতের শান্তি, বরকত ও কল্যাণ দান করেন| আমীন!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইমাম আবূ হানিফাঃ জীবন ও মূল্যায়ন”

Your email address will not be published. Required fields are marked *