হজ্জ উমরা ও যিয়ারত

৳ 120.00 Original price was: ৳ 120.00.৳ 72.00Current price is: ৳ 72.00.

প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. অত্র গ্রন্থে সে কাজটিই আঞ্জাম দেওয়ার প্রয়াস পেয়েছেন| তিনি তাঁর চিরচেনা দরদমাখা সাবলীল উপস্থাপনায় হজ্জের একটি প্রাক্টিক্যাল চিত্র অংকন করেছেন| জরুরী করনীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিন্ন ভিন্ন আলোচনায় যথাযথ প্রাসঙ্গিকতা বজায় রেখে বারবার পুনরাবৃত্তি করেছেন যাতে পাঠকের অন্তরে তা শক্তভাবে গেঁথে যায় এবং হজ্জ পালনের সময় কোন বিষয় অপরিচিত মনে না হয়|

গ্রন্থটি রচনায় স্যার রাহ.-কে সহযোগিতা করেছেন মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলীল আজহারী| সম্পাদনা করেছেন ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্জ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান| তিনিই তার প্রতিষ্ঠান থেকে ২০১৭ সাল থেকে সীমিত পরিসরে গ্রন্থটি প্রকাশ করে আসছেন|

স্যার রাহ.-এর গুণমুগ্ধ অসংখ্য পাঠক আমাদের কাছে জানতে চান, হজ্জ ও উমরা বিষয়ে স্যারের লেখা কোন বই আছে কি না| পাঠকদের সেই ঐকান্তিক প্রত্যাশা ও উম্মাহর বৃহত্তর স্বার্থ বিবেচনায় “আস-সুন্নাহ পাবলিকেশন্স” থেকে বইটি পুনঃপ্রকাশ করা হলো| এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোঃ আলমগীর কবীর| আল্লাহর দরবারে তার জন্য উত্তম প্রতিদান কামনা করছি| যারা হজ্জের নিয়ত করেছেন অথবা অন্তরে হজ্জের বাসনা রাখেন তাদের জন্য বইটি পরম উপকারী বন্ধুর ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ^াস|
আল্লাহ তা‘আলা বইটিকে এর লেখক, সম্পাদক, প্রকাশক, পাঠকসহ সংশ্লিষ্ট সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন| আমীন|

৳ 120.00 Original price was: ৳ 120.00.৳ 72.00Current price is: ৳ 72.00.

اَلْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِهِ الْاَمِيْنِ وَعَلَى ءَالِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْن
হজ্জ ইসলামের অন্যতম রুকন| এটি একটি ফরয ইবাদত| যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরয| এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফযীলতও সীমাহীন| পৃথিবীতে যত নেক আমল রয়েছে তন্মধ্যে হজ্জ অন্যতম শ্রেষ্ঠ নেক আমল| রাসূল ﷺ অন্যান্য সকল আমলের উপর হজ্জের মর্যাদাকে পূর্ব ও পশ্চিম দিগন্তের দূরত্বের সাথে তুলনা করেছেন| আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জ পালনকরীকে গুনাহমুক্ত নবজাতকের ন্যায় বলা হয়েছে| কবুল হজ্জের পুরস্কার জান্নাত| হজ্জের প্রতিটি কর্ম সম্পাদনের জন্য রয়েছে পৃথক ফযীলত ও মর্যাদা|

হজ্জ বিশ্ব মুসলিমের মিলনমেলা| এক বিশাল ও মহতি সমাবেশ| ভাষা, বর্ণ, দেশ ও স্বভাব-প্রকৃতির ভিন্নতা সত্ত্বেও এখানে দুনিয়ার নানা প্রান্তের মানুষ এক মহৎ ইবাদতের লক্ষ্যে একত্রিত হয়| এটি একটি আত্মিক, দৈহিক, আর্থিক ও মৌখিক ইবাদত| এতে সামাজিক ও বৈশ্বিক, দাওয়াত ও প্রচার এবং শিক্ষা ও সংস্কৃতির নানা বিষয়ের সমাহার ঘটে| তাই এর যাবতীয় নিয়ম-কানুন ও বিধি-বিধান সম্পর্কে জ্ঞাত হওয়া এবং তা পালন করা একান্ত প্রয়োজন| মূলত এসবের মাধ্যমেই হাজী সাহেবান সঠিক অর্থে তাদের হজ্জ পালন করতে পারেন| পৌঁছাতে পারেন তাদের মূল লক্ষ্যে|

আমাদের দেশের প্রেক্ষাপটে একজন ব্যক্তির পক্ষে সাধারণত জীবনে একবারের বেশি হজ্জ করা সম্ভব হয় না| একদিকে হজ্জ সবচেয়ে কষ্ঠসাধ্য ইবাদত অপরদিকে জীবনে প্রথমবার, বৈরি আবহাওয়া, অপরিচিত ভাষা ও অচেনা স্থান| এছাড়া হজ্জের বিধানাবলী নির্দিষ্ট তারিখ, সময় ও স্থানের সাথে সম্পৃক্ত| কাজেই কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সময় ও স্থান ঠিক রেখে, কর্মের ধারাবাহিকতা রক্ষা করে হজ্জের কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন করতে হলে পূর্ব থেকেই ব্যাপক আলোচনা ও চর্চার মাধ্যমে হজ্জের একটি পূর্ণাঙ্গ চিত্র আত্মস্থ করা খুবই জরুরী|

ISBN

978-984-98955-1-0

লেখক

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.

Publication

আস-সুন্নাহ পাবলিকশেন্স

Reviews

There are no reviews yet.

Be the first to review “হজ্জ উমরা ও যিয়ারত”

Your email address will not be published. Required fields are marked *